Mohun Bagan Transfer Update: গত মরশুমে ১১টি ম্যাচে মাঠে নেমে দুটি গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্টও করেন তিনি। এছাড়াও ৩৮টি গোলের সুযোগ তৈরি করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। সেইসঙ্গে, ৩৩টি কী পাস বাড়ান সতীর্থদের দিকে এবং ১২টি শট অন টার্গেট রাখেন। তিন বছর বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসে খেলার পর তিনি যোগ দেন ইস্টবেঙ্গলে।

Mohun Bagan Transfer Update: মোহনবাগানে মিগুয়েল। ইস্টবেঙ্গলের গোলমেশিনকে কার্যত, ছোঁ মেরে তুলে নিল মোহনবাগান (mohun bagan transfer update)। শুধু নিজে গোল করা নয়, মাঝমাঠ থেকে খেলা তৈরি করে অন্যকে দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তাঁর জুড়ি মেলা ভার। সেই মিগুয়েল ফিগুয়েইরাকে সই করাল সবুজ মেরুন ব্রিগেড। অর্থাৎ, আইএসএলে সোনার বল জেতা ফুটবলারকে নিজেদের ঘরে নিয়ে চলে এল মোহনবাগান (mohun bagan transfer news)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ইস্টবেঙ্গল থেকে ছোঁ মেরে সোনার বল জেতা মিগুয়েলকে তুলে নিল মোহনবাগান

উল্লেখ্য, গত মরশুমে ১১টি ম্যাচে মাঠে নেমে দুটি গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্টও করেন তিনি। এছাড়াও ৩৮টি গোলের সুযোগ তৈরি করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। সেইসঙ্গে, ৩৩টি কী পাস বাড়ান সতীর্থদের দিকে এবং ১২টি শট অন টার্গেট রাখেন। তিন বছর বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসে খেলার পর তিনি যোগ দেন ইস্টবেঙ্গলে। গত মরশুমে লাল হলুদের হয়ে মিগুয়েল প্রতিযোগিতার সেরা ফুটবলার নির্বাচিত হয়ে সোনার বল জেতেন। অ্যাটাকিং মিডিও হিসেবে মাঝমাঠের শক্তি বাড়ানোর পাশাপাশি গোলের ঠিকানা লেখা পাস বাড়াতে সিদ্ধহস্ত এই ২৬ বছর বয়সী ফুটবলারটি। 

অন্যদিকে, মোহনবাগানে যোগ দিয়ে মিগুয়েল ফিগুয়েইরা জানালেন, “মোহনবাগানের তরফ থেকে যখন আমাকে প্রস্তাব দেওয়া হয়, সেটা আমি সবার প্রথম আমার স্ত্রী-কে জানাই। কারণ, এটা দেশের সেরা ক্লাবের থেকে প্রস্তাব, ভাবতে তো হবেই। তাই আমরা দুজনে বেশ কয়েকদিন এই বিষয়টি নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি। পাশাপাশি ক্লাবের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলতে থাকে। শেষপর্যন্ত, মোহনবাগানেই খেলার সিদ্ধান্ত নিই। আসলে মোহনবাগান সমর্থকরা ভীষণ আবেগপ্রবণ এবং প্রাণবন্ত। কলকাতায় একবছর খেলার সুবাদে আমি দেখেছি যে, সবুজ মেরুন সমর্থকদের দলকে কী পরিমাণ ভালোবাসে। অনেক স্বপ্ন নিয়ে গ্যালারি ভরিয়ে তোলেন তারা। ম্যাচ জেতা এবং চ্যাম্পিয়ন হওয়া ছাড়া ওরা আর কিছু ভাবতেই পারেন না। সেইজন্যই আমি সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। আমি এই চাপ উপভোগও করি। সবুজ মেরুন জার্সি গায়ে চাপানোর জন্য আমি মুখিয়ে আছি। দেশের সেরা দলের সেরা সমর্থকদের সামনে নতুন জার্সি পরে মাঠে নামব, সেটা ভেবেই রোমাঞ্চিতও হচ্ছি।"

সই করেই কী বললেন তিনি?

তাঁর কথায়, “সবুজ মেরুন সমর্থকরা সবসময়ই চ্যাম্পিয়ন হতে চান। সেইজন্যই শুধু আইএসএল নয়! ডুরান্ড কাপ এবং সুপার কাপ, সব প্রতিযোগিতায় নামব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই। গোল করার থেকেও আমি অনেক বেশি গোলের পাস বাড়াতে ভালোবাসি। স্ট্রাইকারে জেমি ম্যাকলারেনের মতো শিকারিকে পাব। ম্যাকলারেনের সঙ্গে মাঠে কিছু ম্যাজিক দেখাতে চাই। ওর সঙ্গে কিছু ভালো গোলের সেলিব্রেশনের মুহূর্ত উপভোগ করতে চাই। এবার ডার্বিতে আমি সবুজ মেরুন জার্সি পরে খেলতে নামব। যেখানে যে প্রতিযোগিতাতেই ডার্বি হবে, সেখানে মোহনবাগান জিতবে এবং জেতানোর জন্য আমি নিজে ১০০% উজাড় করে দেব।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।