Mohun Bagan vs East Bengal: দ্বিতিয়ার্ধে খেলায় ফেরত আসে ইস্টবেঙ্গল। ম্যাচের ৬১ মিনিটে, ইস্টবেঙ্গলের সামনে সমতা ফেরানোর সুযোগ চলে আসে। বলা চলে, লাল হলুদ জার্সিতে বিজয় মুর্মু বেশ নজর কাড়লেন। কিন্তু এক্ষেত্রে তাঁর শট একটুর জন্য বাইরে চলে যায়।

Mohun Bagan vs East Bengal: কলকাতা লিগের ডার্বিতে সোমবার, বারাসাত স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগানবনাম ইস্টবেঙ্গল। সেই ম্যাচই ড্র হল ১-১ গোলে। মোহনবাগানের (Mohun Bagan vs East Bengal) হয়ে গোল করেন মনবীর সিং এবং ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন মহম্মদ বিলাল। দুই দলের কাছেই একাধিক সুযোগ আসে। তবে গোল মাত্র দুটিই এসেছে। শেষপর্যন্ত, ম্যাচ অমীমাংসিতভাবেই শেষ হয়। কলকাতা ডার্বিতেও জিততে পারল না মোহনবাগান। ম্যাচের ফলাফল ১-১ (calcutta football league derby match 2026)।

Durand Cup 2026 Final: মোহনবাগানের ডিফেন্স নিয়ে ছিনিমিনি! এডমুন্ডের হ্যাটট্রিক এবং ইস্টবেঙ্গলের ডুরান্ড জয়

কলকাতা লিগের ডার্বি ম্যাচ ড্র!

প্রসঙ্গত, শুরু থেকেই জমে ওঠে এই ম্যাচ। ২১ মিনিটে, কিয়ান নাসিরি একটি দারুণ সুযোগ তৈরির চেষ্টা করেন। তবে গোল আসেনি। এরপর সাহাল আবদুল সামাদের ফ্রি-কিকও বাইরে চলে যায়। উল্লেখযোগ্য বিষয় হল, মোহনবাগানের সিনিয়র দলের অনেক ফুটবলারও এই ম্যাচে মাঠে নামেন। খেলার ৩৭ মিনিটে, ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরব একটি আক্রমণ রুখে দেন। কিন্তু ম্যাচের ৩৮ মিনিটে, গোল পেয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। লম্বা ক্রস রিসিভ করে অনবদ্য গোল করে যান মনবীর সিং। সঙ্গে সঙ্গে মোহনবাগান এগিয়ে যায় ১-০ ব্যবধানে। এরপর আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই।

Mohun Bagan vs East Bengal: ওপেন ফুটবল খেলেই ইস্টবেঙ্গল বধ মোহনবাগানের! ডার্বি জিতে কোচ বললেন, “আমি ছেলেদের খেলায় তৃপ্ত”

মোহন-ইস্ট ম্যাচ শেষ হল ১-১ গোলে

কিন্তু দ্বিতিয়ার্ধে খেলায় ফেরত আসে ইস্টবেঙ্গল। ম্যাচের ৬১ মিনিটে, ইস্টবেঙ্গলের সামনে সমতা ফেরানোর সুযোগ চলে আসে। বলা চলে, লাল হলুদ জার্সিতে বিজয় মুর্মু বেশ নজর কাড়লেন। কিন্তু এক্ষেত্রে তাঁর শট একটুর জন্য বাইরে চলে যায়। এরপর চাকু মান্ডি দূরপাল্লার শট সেভ করেন মোহনবাগান গোলকিপার দীপপ্রভাত। কিন্তু খেলার ৬৪ মিনিটে, সমতা ফেরায় ইস্টবেঙ্গল। কর্নার থেকে ভেসে আসা একটি বলে দুর্দান্ত হেড করে গোল করে যান বিলাল। অনবদ্য এবং অসাধারণ। কার্যত, সুপার সাব হয়ে উঠলেন তিনি এই ম্যাচে। ম্যাচের ৮৪ মিনিটে, কিয়ান নাসিরির হেড ঝাঁপিয়ে সেভ করেন ইস্টবেঙ্গল গোলকিপার। এরপর ম্যাচে আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, খেলা শেষ হয় ১-১ ফলাফল নিয়ে। অন্যদিকে, দুই দল ইতিমধ্যেই সুপার সিক্সে পৌঁছে গেছে। তবে সেখানে আর কোনও ডার্বি হবেনা। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।