Mohun Bagan vs East Bengal: বিশেষ করে মাঝমাঠ থেকে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে বাগান ব্রিগেড। শুধু তাই নয়, দুটি উইংকেও ভালোভাবে ব্যবহার করে তারা। কিয়ান নাসিরির মাইনাস থেকেই আসে গোলটি। আর সবথেকে বড় বিষয়, মাঝমাঠের দখল নিয়ে যেভাবে আক্রমণ তৈরি করে মোহনবাগান, ঠিক সেইভাবেই ইস্টবেঙ্গলের আক্রমণও রুখে দেয়।

Mohun Bagan vs East Bengal: দুরন্ত ফুটবলেই বাজিমাৎ। মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান (Mohun Bagan vs East Bengal)। তাও আবার ডুরান্ড কাপের মতো মেগা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে। ঐতিহ্যশালী ১৩৫ তম ডুরান্ড কাপের বল গড়াল কলকাতা ডার্বির মধ্য দিয়ে। আর সেই বড় ম্যাচেই ১-০ গোলে জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের ৫২ মিনিটে, মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন সাহাল আবদুল সামাদ। তবে গোটা ম্যাচে অসাধারণ পারফর্ম করেছে গোটা দল। রাহুল ভেকে, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসোরা যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছেন। এমনকি, অধিনায়ক শুভাশিস বোস, মনবীর সিং, কিয়ান নাসিরি, সাহাল আবদুল সামাদ, টেকচাম অভিষেক সিং, আপুইয়া এবং মেহতাব সিং প্রত্যেকেই নিজের সেরা ফুটবলটা খেলেছেন। পাশাপাশি অনবদ্য গোলকিপিং করেছেন ভিশাল কেইথ। আর সেই ম্যাচের পর কী জানালেন মোহনবাগান কোচ (Mohun Bagan vs East Bengal live score)?

ওপেন ফুটবল খেলেই ইস্টবেঙ্গল বধ মোহনবাগানের

বিশেষ করে মাঝমাঠ থেকে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে বাগান ব্রিগেড। শুধু তাই নয়, দুটি উইংকেও ভালোভাবে ব্যবহার করে তারা। কিয়ান নাসিরির মাইনাস থেকেই আসে গোলটি। আর সবথেকে বড় বিষয়, মাঝমাঠের দখল নিয়ে যেভাবে আক্রমণ তৈরি করে মোহনবাগান, ঠিক সেইভাবেই ইস্টবেঙ্গলের আক্রমণও রুখে দেয়। কিন্তু কোচ ম্যাচের আগেরদিন যে কথাটা বলেছিলেন, সেটা অক্ষরে অক্ষরে মিলে গেল। গোটা দল ওপেন ফুটবল খেলল। আর সেই ওপেন ফুটবল খেলেই বাজিমাৎ করল। 

ডার্বি জিতে কোচ বললেন, "আমি ছেলেদের খেলায় তৃপ্ত"

প্রসঙ্গত, দলের দায়িত্ব নিয়েই প্রথম ম্যাচ ডার্বি। তবে তাঁর কাছে অবশ্য সব ম্যাচই ডার্বি। সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি। গোটা ম্যাচে ওপেন ফুটবল খেলল তাঁর ছেলেরা এবং শেষদিকে কিছুটা ডিফেন্স। ডার্বি জিতে মোহনবাগান কোচ পানাজিওটিস ডিলম্পেরিস জানালেন, “প্রথমেই ছেলেদের শুভেচ্ছা জানাতে চাই। ওরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে গোটা ম্যাচে। পরিকল্পনামাফিক খেলেছে আমাদের দল। তাই তাদের ধন্যবাদ। ওরা যে পরিমাণ চেষ্টা করেছে, তাতে আমি তৃপ্ত। কিন্তু পারফরম্যান্সে আমি তৃপ্ত নই। কারণ, আমি জানি কোথায় কোথায় সমস্যা রয়েছে। আমাদের সমস্ত দিকে উন্নতি করতে হবে। যে পদ্ধতিতে আমাদের খেলতে হবে, সেটা আজ হয়নি। তাই কথাটা বললাম। দলের সমর্থক, আমি এবং ফুটবলাররা সবাই এটাই চায়। মডার্ন ফুটবল, ওপেন ফুটবল, আরও বেশি করে সুযোগ তৈরি এবং গোল! এটাই প্রধান লক্ষ্য। আমাদের হাতে এখনও অনেকটা সময় আছে। তাই বেশ কিছু বিষয়ে উন্নতি করতে হবে। আমরা আলোচনা করব, আমাদের কাজ করতে হবে সেই বিষয়গুলোর উপর। আর সেটা এখনই করতে হবে।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।