Nepal Flood Update: আজ সময় এসেছে, তাদের পাশে দাঁড়ানোর (Nepal Flood Update)। কারণ, নেপালের হড়পা বানে বহু মানুষকে আমরা হারিয়েছি। সে তিনি ফুটবলপ্রেমী হোন বা না হোন, ফুটবল শেখায় মানুষের পাশে দাঁড়াতে। ফুটবল শান্তির কথা বলে, মানুষে মানুষে ঐক্যের কথা বলে।
Nepal Flood Update: সারা বিশ্বের ফুটবলপ্রেমী মানুষ ইউরোপীয়ফুটবলের ফ্যান। সেটা ইউরো কাপ হোক কিংবা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপিয়ান ফুটবলের সমর্থক এশিয়াতে প্রচুর রয়েছেন। নেপালেও আছেন। আজ সময় এসেছে, তাদের পাশে দাঁড়ানোর (Nepal Flood Update)। কারণ, নেপালের হড়পা বানে বহু মানুষকে আমরা হারিয়েছি। সে তিনি ফুটবলপ্রেমী হোন বা না হোন, ফুটবল শেখায় মানুষের পাশে দাঁড়াতে। ফুটবল শান্তির কথা বলে, মানুষে মানুষে ঐক্যের কথা বলে। তাই এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় ফুটবল সংস্থা। প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসর। প্রথম সপ্তাহে মোট ১৮টি ম্যাচ রয়েছে। সেই প্রতিটি ম্যাচ শুরু হওয়ার আগে নীরবতা পালন করবেন ফুটবলার এবং ফুটবলপ্রেমীরা। এই খারাপ সময়ে নেপালের পাশে দাঁড়িয়ে বিশেষ বার্তা লেখা ব্যানারও থাকবে প্রত্যেক স্টেডিয়ামে (UEFA)।
নেপালের হড়পা বানে মৃতদের শ্রদ্ধা জানিয়ে বিশেষ উদ্যোগ ইউরোপীয় ফুটবল সংস্থার
FIFA World Cup 2026: বিশ্বকাপ ফাইনাল দেখতে গেলেন না UEFA প্রেসিডেন্ট, FIFA-র সঙ্গে চরম সংঘাত?
এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়ে উয়েফা জানিয়েছে, "চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সব ম্যাচের আগে সংহতি এবং সমর্থনের প্রতীক হিসাবে এক মিনিট নীরবতা পালন করা হবে। একটি বিশেষ ব্যানারও প্রদর্শন করা হবে। সেখানে লেখা থাকবে, ‘নেপাল তুমি একা নও’।’’ নেপাল-তিব্বত সীমান্তবর্তী ল্যাংট্যাং এলাকায় গত ২৬ অগাস্ট, হিমবাহের একটি অংশ ভেঙে পড়ে। হিমবাহ গলে জল এবং কাদামাটির স্রোত নেমে আসে। ভোটেকোশী এবং ত্রিশুলী নদীর অববাহিকা বরাবর প্রবল বেগে নামতে শুরু করে। কার্যত, জনপদ, সেতু ও রাস্তাঘাট ধ্বংস করে দেয় কাদামাটির এই স্রোত। সোমবার অবধি সেখান থেকে মোট ১,৩৫৬টি দেহ উদ্ধার করা হয়েছে। আপাতত এখনও পর্যন্ত নিখোঁজ আছেন প্রায় ৪,৯৯৪ জন।
কী জানাল উয়েফা?
সেই ভয়ঙ্কর পরিস্থিতি রীতিমতো অকল্পনীয়। এবার সেই নেপালের পাশেই দাঁড়াবে উয়েফা। নেপালের হড়পা বানে মৃতদের শ্রদ্ধা জানিয়ে বিশেষ উদ্যোগ ইউরোপীয় ফুটবল সংস্থার। সোমবার থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসর। প্রথম সপ্তাহে মোট ১৮টি ম্যাচ রয়েছে। সেই প্রতিটি ম্যাচ শুরু হওয়ার আগে নীরবতা পালন করবেন ফুটবলার এবং ফুটবলপ্রেমীরা। এই খারাপ সময়ে নেপালের পাশে দাঁড়িয়ে বিশেষ বার্তা লেখা ব্যানারও থাকবে প্রত্যেকটি স্টেডিয়ামে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


