কাদার নিচ থেকে এবার ঘুরে দাঁড়াচ্ছে নেপাল!

Share this Video

Nepal Flash Flood Update | নেপালে সাম্প্রতিক বিধ্বংসী আকস্মিক বন্যার পর ক্ষতিগ্রস্ত জনপদগুলোতে শুরু হয়েছে ঘুরে দাঁড়ানোর লড়াই। নুওয়াকোট জেলার দেবীঘাট ও ত্রিশূলী বাজারসহ বিভিন্ন দুর্গত এলাকায় সাধারণ মানুষের জনজীবন স্বাভাবিক করতে পুরোদমে চলছে উদ্ধার ও পুনর্বাসন কাজ।বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া দেবীঘাটে দ্রুত যোগাযোগ ফিরিয়ে আনতে বসানো হচ্ছে অস্থায়ী বেইলি ব্রিজ (Bailey Bridge)। এই সেতু চালু হলে ত্রাণ ও জরুরি সামগ্রী পৌঁছানো সহজ হবে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত বাড়িঘর থেকে কাদামাটি ও বর্জ্য সরাতে স্থানীয় বাসিন্দাদের পাশে এসে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবক দল। পাশাপাশি ত্রিশূলী বাজারে জমে থাকা ধ্বংসস্তূপ ও কাদার স্তূপ ভারী যন্ত্রপাতি দিয়ে সরিয়ে বাজার এলাকা সচল করার কাজ চলছে। পুরো পরিস্থিতির বিস্তারিত আপডেট দেখুন এই বিশেষ প্রতিবেদনে।

Related Video