UEFA Champions League 2026-27: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত দুই মরসুমের চ্যাম্পিয়ন পিএসজি (Paris Saint-Germain FC) এবারও খেতাব জয়ের অন্যতম দাবিদার। মঙ্গলবার রাতে বার্সেলোনার (Barcelona FC) বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল পিএসজি। এই জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

DID YOU
KNOW
?
লুইস এনরিকের সাফল্য
বার্সেলোনার প্রাক্তন ফুটবলার ও ম্যানেজার লুইস এনরিকে পিএসজি-কে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন।

Paris Saint-Germain vs Barcelona FC: ঘরের ছেলে লুইস এনরিকের (Luis Enrique) কাছে হেরে গেল বার্সেলোনা। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League 2026-27) বার্সেলোনাকে হারিয়ে দিল পিএসজি। বার্সেলোনার প্রাক্তন ফুটবলার ও কোচ এনরিকে এখন পিএসজি-র দায়িত্বে। পরপর দুই মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। এবারও ইউরোপের ক্লাব ফুটবলের সেরা টুর্নামেন্টের ট্রফির গন্তব্য হতে পারে প্যারিস। এনরিকের কোচিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে পিএসজি। বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচে এনরিকের দলের শক্তির পরিচয় পাওয়া গেল। রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪-২ জয় পেল পিএসজি। বার্সেলোনা দু'বার সমতা ফেরানোর পরেও শেষরক্ষা করতে পারল না। শেষদিকে দাপট দেখিয়ে জয় তুলে নিল পিএসজি।

টানা ১৩ ম্যাচে অপরাজিত পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত মরসুম থেকে এখনও পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার নজির গড়ল পিএসজি। এনরিকের দল অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ইউরোপের কোনও দলই পিএসজি-কে টেক্কা দিতে পারছে না। এই ম্যাচের আগে পর্যন্ত চলতি মরসুমে অপরাজিত ছিল বার্সেলোনা। এনরিকের বর্তমান দলের কাছেই প্রথমবার হেরে গেল তাঁর প্রাক্তন দল। ৩৮ মিনিটে প্রথম গোল করে পিএসজি-কে এগিয়ে দেন দেজিরে দুয়ে (Désiré Doué)। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল ফরাসি ক্লাব। দ্বিতীয়ার্ধে গোলের বন্যা দেখা যায়। ৫৬ মিনিটে বার্সাকে সমতায় ফেরান জাভি এসপার্ট (Xavi Espart)। ৭২ মিনিটে পিএসজি-কে ফের এগিয়ে দেন লুকাস হার্নান্ডেজ (Lucas Hernández)। ৭৯ মিনিটে বার্সেলোনাকে ফের সমতায় ফেরান ল্যামিন ইয়ামাল (Lamine Yamal)। তবে দু’বার সমতা ফিরিয়েও শেষ পর্যন্ত পিএসজি-র আক্রমণ সামলাতে পারেনি বার্সা। ৮১ মিনিটে পিএসজি-কে ফের এগিয়ে দেন ভিতিনহা (Vitinha)। এরপর ৮৬ মিনিটে চতুর্থ গোল করেন ফ্যাবিয়ান রুইজ (Fabián Ruiz)।

চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে পিএসজি

বার্সেলোনার বিরুদ্ধে এই জয়ের ফলে চলতি চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল পিএসজি। এখনও পর্যন্ত সব ম্যাচেই জয় পেয়েছে এনরিকের দল। অন্যদিকে, পাঁচ নম্বরে নেমে গেল বার্সা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।