Rohit Sharma Record: ভারতীয় ক্রিকেটে আরও এক নতুন অধ্যায় লিখলেন রোহিত শর্মা। রোহিত প্রমাণ করলেন বয়স শুধু সংখ্যা! ওয়ানডেতে ভারতের সবচেয়ে প্রবীণ ক্রিকেটার হিসেবে শনিবার ধরমশালায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নামলেন রোহিত।
Rohit Sharma Record: ভারতীয় ক্রিকেটে আরও এক নতুন অধ্যায় লিখলেন রোহিত শর্মা। রোহিত প্রমাণ করলেন বয়স শুধু সংখ্যা! ওয়ানডেতে ভারতের সবচেয়ে প্রবীণ ক্রিকেটার হিসেবে শনিবার ধরমশালায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নামলেন রোহিত। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ৫০ ওভারের ফর্ম্য়াটে খেলার রেকর্ড গড়ে রোহিত জানালেন তিনি আরও খেলতে চান, দলকে জেতাতে চান, রান করতে চান। ৩৯ বছর ৪৪ দিন বছর বয়সে দেশের জার্সিতে খেলতে নামলেন মুম্বইয়ের তারকা ক্রিকেটার। ভাঙল প্রায় ৩৭ বছর ধরে অটুট থাকা একটি নজির ভেঙে যাবে। এতদিন এই রেকর্ড ছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহিন্দর অমরনাথের দখলে। তিনি শেষ ওয়ানডে খেলেছিলেন ৩৯ বছর ৩৬ দিন বয়সে। এবার সেই রেকর্ড পিছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন 'হিটম্যান'।

২০০৭ সালে ওয়ানডে-তে অভিষেক হয় রোহিতের
১৯৮৭ সালের ৩০ এপ্রিল জন্ম রোহিতের। ২০০৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে অভিষেকের পর থেকে প্রায় দুই দশক ধরে ভারতীয় ক্রিকেটের অন্যতম ভরসার নাম তিনি। এই দীর্ঘ কেরিয়ারে ওয়ানডে ক্রিকেটে ১১ হাজারেরও বেশি রান করেছেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান ২০ হাজারেরও বেশি। বয়স যে শুধুই একটি সংখ্যা, তা বারবার প্রমাণ করেছেন ভারতীয় দলের এই তারকা ওপেনার। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এখনও সাদা বলের ক্রিকেটে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রোহিত। এমনকি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়ে রোহিত এখন শুধু ৫০ ওভারের ফর্ম্য়াটেই দেশের জার্সিতে খেলছেন।
ধারাবাহিকতা, ফিটনেস বজায় রেখে সাফল্য
আধুনিক ক্রিকেটে ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ওয়ানডে খেলে যাওয়া খুবই বিরল ঘটনা। তাই তাঁর এই সাফল্যকে শুধু একটি পরিসংখ্যান নয়, বরং ফিটনেস, ধারাবাহিকতা এবং নিবেদনের অনন্য উদাহরণ হিসেবেই দেখছেন ক্রিকেটপ্রেমীরা। রোহিতের নির্বাচনে যে টিম ম্যানেজমেন্ট এখনও তাঁর উপর পূর্ণ আস্থা রাখছে, সেটাও স্পষ্ট। আর একের পর এক রেকর্ড ভেঙে ভারতীয় ক্রিকেটে নিজের উত্তরাধিকার আরও সমৃদ্ধ করে চলেছেন এই অভিজ্ঞ ব্যাটার। নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছেও তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম।


