FIFA President Infantino: জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়াল কাতার সহ ৬টি আরবের দেশ (FIFA President Gianni Infantino)। ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা যখন রীতিমতো ইনফান্তিনোর বিরুদ্ধে সরব হয়েছে, সেই সময় ৬টি আরব দেশের সমর্থন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

FIFA President Infantino: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরপাশে দাঁড়াল কাতার সহ ৬টি আরবের দেশ (FIFA President Gianni Infantino)। ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা যখন রীতিমতো ইনফান্তিনোর বিরুদ্ধে সরব হয়েছে, সেই সময় ৬টি আরব দেশের সমর্থন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতার ছাড়াও আগামী বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মরক্কোর সমর্থনও পেয়েছেন ইনফান্তিনো (Gianni Infantino latest news)।

আরও পড়ুনঃ FIFA President Infantino: প্রেমের টানে মশুগুল! প্রেমিকার পড়ার খরচ গেছিল কোষাগার থেকে? বিস্ফোরক অভিযোগ ফিফা সভাপতির বিরুদ্ধে

ফিফা সভাপতির পাশে দাঁড়াল কাতার সহ ৬টি দেশ!

সবথেকে বড় বিষয় হল, ফিফা সভাপতির নেতৃত্বের প্রতি আস্থা দেখিয়েছে লেবানন, সুদান, মিশর এবং মৌরিতানিয়ার ফুটবল সংস্থা। এই ছটি দেশের ফুটবল সংস্থার প্রধানরা যৌথভাবে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘‘আমরা নিজেদের ফুটবল সংস্থার পক্ষ থেকে এই কথা জানাচ্ছি যে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমাদের। গোটা বিশ্বজুড়ে ফুটবলের উন্নতিতে তাঁর নেতৃত্ব এবং অঙ্গীকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। বিশ্বজুড়ে ফুটবলের উন্নতিতে ইনফান্তিনোর অবদান, প্রতিটি সেক্টরের সুযোগ বৃদ্ধি করা, বিভিন্ন মানুষ এবং সম্প্রদায়কে একত্রিত করে ফুটবলকে আরও শক্তিশালী করার জন্য ইনফান্তিনোর নিরলস প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। ফুটবলের শক্তিশালী এবং সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে এবং সুযোগের পরিধি বাড়াতে তথা বিশ্ব ফুটবলে আরবের অবদান বৃদ্ধির লক্ষ্যে আমরা ইনফান্তিনোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে আমরা কাজ করতে চাই।’’

আরও পড়ুনঃ FIFA President Gianni Infantino: বেজায় চাপে পড়েছেন ইনফান্তিনো! ফিফা সভাপতিকে সরানোর পরিকল্পনা?

সঙ্গে আফ্রিকার ফুটবল সংস্থাও, সমর্থন কি বাড়ছে?

অন্যদিকে, আফ্রিকার ফুটবল নিয়ামক সংস্থাও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশেই দাঁড়িয়েছে। আর্জেন্টিনা এবং মেক্সিকো তাঁকে আগেই সমর্থন জানিয়েছে। শুধু তাই নয়, ইনফান্তিনোর সমর্থনে মুখ খুলেছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও। ওদিকে আবার ফ্রান্স এবং নিউজ়িল্যান্ডও সুর কিছুটা নরম করতে শুরু করেছে। সবমিলিয়ে, পরিস্থিতি ক্রমশ যেন বদলাতে শুরু করেছে। ধীরে ধীরে ইনফান্তিনোর সমর্থন বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।