FIFA President Gianni Infantino: উয়েফা একটি ৬ পাতার চিঠি পাঠিয়েছে ফিফা সভাপতিকে। সেই চিঠিতে নির্দিষ্ট করে কিছু কাগজপত্র রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে, ফিফার ১৮ জন কর্তার নাম করে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন যাবতীয় তথ্যপ্রমাণ নিজেদের কাছে রেখে দেন।

FIFA President Gianni Infantino: বেজায় বিপাকে পড়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মাত্র একদিন আগেই ফুটবল বিশ্বকাপকে বিক্রি করার পরিকল্পনা প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। তবে তারপরেও বিপদ কমছে না ইনফান্তিনোদের (FIFA President Gianni Infantino)। সূত্রের খবর, ফিফা এবং জোশুয়া কুশনারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে হাঁটতে চলেছে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা। এবার তারা আইন চিঠিতে জানিয়েছে, এই পরিকল্পনা সংক্রান্ত যে সমস্ত তথ্যপ্রমাণ যার কাছে রয়েছে, সেইসব যেন কোনওভাবেই নষ্ট না করা হয় (Gianni Infantino latest news)।

বেজায় চাপে পড়েছেন ইনফান্তিনো

জানা গেছে, উয়েফা একটি ৬ পাতার চিঠি পাঠিয়েছে ফিফা সভাপতিকে। সেই চিঠিতে নির্দিষ্ট করে কিছু কাগজপত্র রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে, ফিফার ১৮ জন কর্তার নাম করে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন যাবতীয় তথ্যপ্রমাণ নিজেদের কাছে রেখে দেন। পাশাপাশি প্রায় একইরকম একটি চিঠি পাঠানো হয়েছে জোশুয়াকে। তিনি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনারের ভাই। তাঁকেও যাবতীয় তথ্যপ্রমাণ রেখে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, উয়েফার হয়ে লড়াই করছে একটি বিখ্যাত আইনি সংস্থা।

উয়েফার তরফ থেকে জানানো হয়েছে, এই পরিকল্পনার ধারণা, ডিজাইন, পরিকাঠামো, প্রশাসনিক বিষয় এবং বাস্তবায়নের তথ্য ছাড়াও বোর্ড পেপার, কমিটি পেপার, কৌশলগত সমস্ত রকমের তথ্য, আর্থিক মডেল, প্রকল্পের মোট অর্থ, আইনি মতামত, টার্ম শিট, আগ্রহপত্র এবং বিনিয়োগপত্র ইত্যাদি রেখে দিতে হবে। কোনওভাবেই সেইসব যেন ধ্বংস এবং নষ্ট করা না হয়। এমনকি, বদলেও দেওয়া যাবে না। তবে সেখানেই কিন্তু বিষয়টি শেষ নয়। 

ফিফা সভাপতিকে সরানোর পরিকল্পনা?

ফিফা সভাপতি ইনফান্তিনোকে সরানোরও তোড়জোড়ও শুরু হয়ে গেছে বলে খবর। পরিকল্পনা অনেকটা সেইরকমই। কারণ, বিশ্বকাপ ফাইনালের পরেই ইনফান্তিনো চেষ্টা শুরু করেছেন, যেন পরের বছরের নির্বাচনেও তিনি জিতে যান। সেক্ষেত্রে টানা চারবার ফিফা সভাপতির চেয়ারে বসতে পারবেন তিনি। প্রাথমিকভাবে একাধিক দেশ তাঁকে সমর্থন করার কথা জানালেও এখন আবার অনেকেই বেঁকে বসতে শুরু করেছে। ওয়েলস তো ইতিমধ্যেই সমর্থন তুলে নিয়েছে। ইনফান্তিনোর সবচেয়ে বেশি সমর্থন আসে আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলি থেকে। এখন তো জানা যাচ্ছে, সেই দেশগুলিকেও পাশে পাওয়ার চেষ্টা করছে ইউরোপিয়ান গোষ্ঠী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।