এশিয়ান গেমসে রুপো জিতলেন ভারতীয় মহিলা গলফার। এর আগে কোনও ভারতীয় মহিলা গলফার এশিয়ান গেমসে পদক পাননি।

এশিয়ান গেমসের অষ্টম দিনেও ভারতের জয়জয়কার। ইতিহাস গড়ে ভারতের হয় গলফে প্রথম পদক আনলেন ভারতীয় মহিলা গলফার অদিতি অশোক। এশিয়ান গেমসে রুপো জিতলেন ভারতীয় মহিলা গলফার। এর আগে কোনও ভারতীয় মহিলা গলফার এশিয়ান গেমসে পদক পাননি। অদিতি অশোকের এই সাফল্য বিশ্বের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এদিনের ম্যাচে দূরন্ত শুরু করেছিলেন অদিতি অশোক। সোনার দৌঁড়ে বেশ খানিকটা এগিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে বাজি মাত করেন থাইল্যান্ডের গলফার। শেষ চার হোলে থাইল্যান্ডের গলফার দুর্দান্ত পারফরম্যান্স করে সোনা জিতে নেন। তাই রুপোতেই সন্তুষ্ট থাকতে হল অদিতিকে। সোনা না মিললেও, অদিতি প্রথম ভারতীয় গলফার যিনি এশিয়ান গেমসে গলফে ভারতের হয় পদক জিতেছেন।