MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Other Sports
  • 'সেরা পারফরম্যান্সের চেয়ে অনেক পিছিয়ে,' ফের ডায়মন্ড লিগ জিতেও তৃপ্ত নন নীরজ

'সেরা পারফরম্যান্সের চেয়ে অনেক পিছিয়ে,' ফের ডায়মন্ড লিগ জিতেও তৃপ্ত নন নীরজ

গত কয়েক বছর ধরেই ভারতীয় অ্যাথলেটিক্সের প্রধান মুখ হয়ে উঠেছেন নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রোয়ে এখন বিশ্বের অন্যতম সেরা নীরজ। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পাচ্ছেন এই অ্যাথলিট।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jul 01 2023, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
দোহা ডায়মন্ড লিগের চেয়ে খারাপ পারফরম্যান্স, একেবারেই খুশি নন নীরজ চোপড়া
Image Credit : Facebook

দোহা ডায়মন্ড লিগের চেয়ে খারাপ পারফরম্যান্স, একেবারেই খুশি নন নীরজ চোপড়া

দোহা ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটার থ্রো করেছিলেন। কিন্তু লুসান ডায়মন্ড লিগে ৮৭.৬৬ মিটার থ্রো করেছেন নীরজ চোপড়া। ফের ডায়মন্ড লিগ জিতলেও পারফরম্যান্সে খুশি নন নীরজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
চোট সারিয়ে ফিরেই সাফল্য, দ্বিতীয়বার লুসান ডায়মন্ড লিগ জিতলেন নীরজ চোপড়া
Image Credit : PTI

চোট সারিয়ে ফিরেই সাফল্য, দ্বিতীয়বার লুসান ডায়মন্ড লিগ জিতলেন নীরজ চোপড়া

এই নিয়ে দ্বিতীয়বার লুসান ডায়মন্ড লিগ জিতলেন নীরজ চোপড়া। সেরা পারফরম্যান্স দেখাতে না পারলেও, শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে বাকিদের পিছনে ফেলে দেন নীরজ।

310
চোট সারিয়ে ট্র্যাকে ফিরে শুরুতে স্নায়ুর চাপে ভুগছিলেন, জানিয়েছেন নীরজ চোপড়া
Image Credit : Getty

চোট সারিয়ে ট্র্যাকে ফিরে শুরুতে স্নায়ুর চাপে ভুগছিলেন, জানিয়েছেন নীরজ চোপড়া

দোহা ডায়মন্ড লিগ জেতার পর চোট পান নীরজ। যে কারণে তিনি একাধিক প্রতিযোগিতায় যোগ দিতে পারেননি। চোট সারিয়ে ডায়মন্ড লিগে ট্র্যাকে ফিরে শুরুতে স্নায়ুর চাপে ভুগছিলেন বলে জানিয়েছেন নীরজ।

410
সেরা পারফরম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারেননি এখনও, তবে উন্নতি করছেন নীরজ
Image Credit : PTI

সেরা পারফরম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারেননি এখনও, তবে উন্নতি করছেন নীরজ

লুসান ডায়মন্ড লিগ জেতার পর নীরজ চোপড়া বলেছেন, 'বেশ ঠান্ডা ছিল। তার ফলে কিছুটা সমস্যা হচ্ছিল। আমি এখনও সেরা পারফরম্যান্সের কাছাকাছি পৌঁছতে পারিনি। তবে আমি উন্নতি করছি।' 

510
পারফরম্যান্স খুব ভালো না হলেও ডায়মন্ড লিগে জয় পেয়ে খুশি, জানিয়েছেন নীরজ চোপড়া
Image Credit : Getty

পারফরম্যান্স খুব ভালো না হলেও ডায়মন্ড লিগে জয় পেয়ে খুশি, জানিয়েছেন নীরজ চোপড়া

এ বছর দ্বিতীয় ডায়মন্ড লিগ জেতার পর নীরজ চোপড়া বলেছেন, 'চোট সারিয়ে ট্র্যাকে ফিরে সবকিছু ভালোভাবে করতে পেরে আমি স্বস্তি পেয়েছি। জয় পেলে সবসময়ই ভালো লাগে। আমি এই জয় পেয়ে খুশি।' 

610
ডায়মন্ড লিগ জিতলেও পারফরম্যান্সের ত্রুটি দূর করার চেষ্টা করবেন নীরজ চোপড়া
Image Credit : PTI

ডায়মন্ড লিগ জিতলেও পারফরম্যান্সের ত্রুটি দূর করার চেষ্টা করবেন নীরজ চোপড়া

নীরজ চোপড়া জানিয়েছেন, 'আমি এখানে জয় চাইছিলাম। ফলে জয় পেয়ে আমি খুশি। তবে আমাকে অনুশীলনে ফিরতে হবে। আমি কিছু ত্রুটি দেখতে পেয়েছি। সেগুলি ঠিক করতে হবে। আমি আরও শক্তিশালী হয়ে ট্র্যাকে ফিরব।' 

710
পরপর ২ বছর লুসান ডায়মন্ড লিগ জিতলেন নীরজ চোপড়া, আগামী বছরেও এখানে জয় চান
Image Credit : PTI

পরপর ২ বছর লুসান ডায়মন্ড লিগ জিতলেন নীরজ চোপড়া, আগামী বছরেও এখানে জয় চান

নীরজ চোপড়া বলেছেন, ‘লুসান সবসময় আমাকে খুশি করে দেয়। গত বছরেও আমি এখানে জয় পেয়েছিলাম। এবারও জয় পেলাম। আমি আগামী বছরেও এখানে এসে জয় পেতে চাইব।’

810
লুসান ডায়মন্ড লিগ জেতার পর এবার বুদাপেস্টে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে নীরজ
Image Credit : Getty

লুসান ডায়মন্ড লিগ জেতার পর এবার বুদাপেস্টে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে নীরজ

লুসান ডায়মন্ড লিগ জেতার পর নীরজ চোপড়া জানিয়েছেন, তাঁর পরের প্রতিযোগিতা বুদাপেস্টে। সেই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদাপেস্টেও জয়ই লক্ষ্য নীরজের।

910
জ্যাভলিন থ্রোয়ে ৯০ মিটারের গণ্ডি পেরিয়ে যাওয়ার লক্ষ্যে অনুশীলনে নীরজ চোপড়া
Image Credit : Getty

জ্যাভলিন থ্রোয়ে ৯০ মিটারের গণ্ডি পেরিয়ে যাওয়ার লক্ষ্যে অনুশীলনে নীরজ চোপড়া

নীরজ চোপড়া এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স দেখিয়েছেন ৮৯.৯৮ মিটার দূরে জ্যাভলিন থ্রো করে। তিনি এখনও ৯০ মিটারের গণ্ডি পেরোতে পারেননি। সেই লক্ষ্যেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। 

1010
প্যারিস অলিম্পিক্সেও নীরজ চোপড়ার কাছ থেকে সোনার আশায় সারা দেশের ক্রীড়াপ্রেমীরা
Image Credit : PTI

প্যারিস অলিম্পিক্সেও নীরজ চোপড়ার কাছ থেকে সোনার আশায় সারা দেশের ক্রীড়াপ্রেমীরা

টোকিও অলিম্পিক্সে সোনা জিতে দেশবাসীর প্রত্যাশা বাড়িয়ে তুলেছেন নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সেও তাঁর কাছ থেকে সোনার আশায় দেশ।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Zealand vs India: 'উনি আমার মেন্টর,' ঋষভ পন্থকে কুর্ণিশ ধ্রুব জুরেলের
Recommended image2
Kalyan Chaubey: 'সবাইকেই দায় নিতে হবে,' সমালোচকদের পাল্টা এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে
Recommended image3
New Zealand vs India: ওয়েলিংটন টেস্টের শেষ দিন দরকার ৮ উইকেট, বুমরার দিকে তাকিয়ে ভারত
Recommended image4
English Premier League: আবারও ড্র করল আর্সেনাল! ফের অপরাজিতই রইল গানার্সরা, খেলার ফলাফল ২-২
Recommended image5
English Premier League: ঘরের মাঠে চার গোলে বিধ্বস্ত চেলসি, হোঁচট খেল ম্যাঞ্চেস্টার সিটিও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved