MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Other Sports
  • 'এবারও প্যারালিম্পিক্সে সবার আগে ভারতের জাতীয় সঙ্গীত বাজল,' গর্বিত অবনী লেখারা

'এবারও প্যারালিম্পিক্সে সবার আগে ভারতের জাতীয় সঙ্গীত বাজল,' গর্বিত অবনী লেখারা

প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে প্যারালিম্পিক্সে পরপর ২ বার সোনা জিতলেন প্যারা শ্যুটার অবনী লেখারা। শুক্রবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ ইভেন্টে সোনা জিতেছেন অবনী। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 31 2024, 01:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
টোকিও প্যারালিম্পিক্সের পর প্যারিস, টানা দ্বিতীয়বার সোনা জিতলেন অবনী লেখারা
Image Credit : Twitter

টোকিও প্যারালিম্পিক্সের পর প্যারিস, টানা দ্বিতীয়বার সোনা জিতলেন অবনী লেখারা

টোকিও প্যারালিম্পিক্সের পর প্যারিস প্যারালিম্পিক্সেও শ্যুটিংয়ে সোনা জিতলেন অবনী লেখারা।

212
ভারতের প্রথম মহিলা প্যারা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে তৃতীয় পদক জয় অবনী লেখারার
Image Credit : Twitter

ভারতের প্রথম মহিলা প্যারা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে তৃতীয় পদক জয় অবনী লেখারার

২২ বছর বয়সেই প্যারালিম্পিক্সে জোড়া সোনা-সহ ৩ পদক জিতে নিলেন অবনী লেখারা। এই শ্যুটারই ভারতের প্রথম মহিলা প্যারা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে ৩ পদক জয়ের নজির গড়লেন।

312
প্যারিস প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে আরও একজোড়া পদক জিততে পারেন অবনী লেখারা
Image Credit : X

প্যারিস প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে আরও একজোড়া পদক জিততে পারেন অবনী লেখারা

প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এসএইচ১ এবং ১০ মিটার মিক্সড এয়ার রাইফেল প্রোন এসএইচ১ ইভেন্টে লড়াই করবেন অবনী লেখারা। ফলে তাঁর পদক সংখ্যা বাড়তে পারে।

412
শুক্রবার টানটান উত্তেজনার মধ্যে ফাইনালে শেষ শটে বাজিমাত অবনী লেখারার
Image Credit : PTI

শুক্রবার টানটান উত্তেজনার মধ্যে ফাইনালে শেষ শটে বাজিমাত অবনী লেখারার

শুক্রবার দক্ষিণ কোরিয়ার লি ইউনরি ও স্বদেশীয় মোনা আগরওয়ালকে পিছনে ফেলে সোনা জিতেছেন অবনী লেখারা।

512
শুক্রবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ২৪৯.৭ স্কোর করে সোনা জিতেছেন অবনী লেখারা
Image Credit : PTI

শুক্রবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ২৪৯.৭ স্কোর করে সোনা জিতেছেন অবনী লেখারা

অবনী লেখারা বলেছেন, ‘ফাইনালে কঠিন লড়াই হয়েছে। ১, ২ ও ৩ নম্বরের মধ্যে খুব কম ব্যবধান ছিল। আমি ফল নিয়ে ভাবছিলাম না। নিজের শ্যুটিং নিয়েই ভাবছিলাম।’

612
প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের জাতীয় পতাকা বাজায় গর্বিত অবনী লেখারা
Image Credit : Getty

প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের জাতীয় পতাকা বাজায় গর্বিত অবনী লেখারা

অবনী লেখারা বলেছেন, ‘এবারও সবার আগে ভারতের জাতীয় সঙ্গীত বাজল। এতে আমি খুব খুশি। আমি দেশের জন্য আরও পদক জেতার চেষ্টা করব।’

712
১২ বছর আগে গাড়ি দুর্ঘটনায় শরীরের নিম্নাংশের শক্তি হারানোর পর প্যারা শ্যুটিং শুরু করেন অবনী লেখারা
Image Credit : Getty

১২ বছর আগে গাড়ি দুর্ঘটনায় শরীরের নিম্নাংশের শক্তি হারানোর পর প্যারা শ্যুটিং শুরু করেন অবনী লেখারা

২০১২ সালে মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হন অবনী লেখারা। তিনি শরীরের নিম্নাংশের শক্তি হারান। এরপর তাঁর বাবা প্রবীণ লেখারা প্যারা শ্যুটিংয়ে উৎসাহ দেন।

812
৯ বছর আগে প্যারা শ্যুটিং শুরু করার পর অবনী লেখারাকে পিছনে ফিরে তাকাতে হয়নি
Image Credit : Getty

৯ বছর আগে প্যারা শ্যুটিং শুরু করার পর অবনী লেখারাকে পিছনে ফিরে তাকাতে হয়নি

২০১৫ সালে রাজস্থানের জয়পুরের জগৎপুরা শ্যুটিং রেঞ্জে অনুশীলন শুরু করেন অবনী লেখারা। এরপর তিনি একের পর এক সাফল্য পেতে শুরু করেন।

912
টোকিও প্যারালিম্পিক্সের চেয়ে প্যারিসে বেশি স্কোর করে সোনা জিতলেন অবনী
Image Credit : Getty

টোকিও প্যারালিম্পিক্সের চেয়ে প্যারিসে বেশি স্কোর করে সোনা জিতলেন অবনী

টোকিও প্যারালিম্পিক্সে ২৪৯.৬ স্কোর করে সোনা জিতেছিলেন অবনী লেখারা। এবার এই শ্যুটার ২৪৯.৭ স্কোর করলেন।

1012
প্যারিস প্যারালিম্পিক্সে সোনা জেতায় অবনী লেখারাকে অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর
Image Credit : Getty

প্যারিস প্যারালিম্পিক্সে সোনা জেতায় অবনী লেখারাকে অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর

শুক্রবার প্যারিস প্যারালিম্পিক্সে পদক জেতা অবনী লেখারা, মোনা আগরওয়াল, মণীশ নারওয়াল, প্রীতি পালকে অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর।

1112
প্যারালিম্পিক্সে অবনী লেখারার অসামান্য নজিরের প্রশংসায় সচিন তেন্ডুলকর
Image Credit : Getty

প্যারালিম্পিক্সে অবনী লেখারার অসামান্য নজিরের প্রশংসায় সচিন তেন্ডুলকর

অবনী লেখারার প্রশংসা করে 'এক্স' হ্যান্ডলে সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘টোকিওতে সোনা, প্যারিসে সোনা! অবনী লেখারা, ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে পরপর ২ বার সোনা জেতা অসাধারণের চেয়ে কম কিছু নয়।’

1212
প্যারিস প্যারালিম্পিক্সে অনন্য নজির গড়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন অবনী লেখারা
Image Credit : Getty

প্যারিস প্যারালিম্পিক্সে অনন্য নজির গড়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন অবনী লেখারা

অবনী লেখারার প্রশংসা করে সচিন তেন্ডুলকর 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সে ৩ পদক জিতে তুমি ঐতিহাসিক সাফল্য অর্জন করলে। তুমি চ্যাম্পিয়ন হিসেবে উত্তরাধিকার তৈরি করলে।’

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
FIFA World Cup 2026: ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পরেও বিশ্বকাপে যোগ দেবে না, ঘোষণা ইরানের
Recommended image2
Bangladesh vs Pakistan: বিশ্বকাপের পর ফের ব্যর্থতা, বাংলাদেশ সফরের শুরুতেই হার পাকিস্তানের
Recommended image3
IPL 2026: আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে আরসিবি-র সামনে হায়দরাবাদ, কবে নামছে কেকেআর?
Recommended image4
IPL 2026: এবারের আইপিএল-এ কোন ভূমিকায় ধোনি? মুখ খুললেন সিএসকে সিইও
Recommended image5
BAN vs PAK ODI: বাংলাদেশের বিরুদ্ধে ১১৪ রানে অল আউট পাকিস্তান, কলম্বোর পর মীরপুরেও আফ্রিদিদের ভরাডুবি চলছেই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved