MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Other Sports
  • দেশের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে বিরল সম্মান, রানি রামপালের নামে হকি স্টেডিয়াম

দেশের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে বিরল সম্মান, রানি রামপালের নামে হকি স্টেডিয়াম

ভারতে সাধারণত রাজনীতিবিদদের নামেই স্টেডিয়ামের নামকরণ করা হয়। এই প্রথম একজন মহিলা খেলোয়াড়ের নামে স্টেডিয়ামের নামকরণ করা হল। ভারতীয় হকি দলের তারকা রানি রামপালের নামে উত্তরপ্রদেশের রায়বরেলিতে হকি স্টেডিয়ামের উদ্বোধন হল।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Mar 21 2023, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ভারতে প্রথম কোনও মহিলা খেলোয়াড়ের নামে স্টেডিয়াম উদ্বোধন হল উত্তরপ্রদেশে
Image Credit : Twitter

ভারতে প্রথম কোনও মহিলা খেলোয়াড়ের নামে স্টেডিয়াম উদ্বোধন হল উত্তরপ্রদেশে

উত্তরপ্রদেশের রায়বরেলিতে ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালের নামে হকি স্টেডিয়ামের উদ্বোধন হল। এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে রানিস গার্লস হকি টার্ফ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
নিজের নামাঙ্কিত হকি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রানি রামপাল
Image Credit : Twitter

নিজের নামাঙ্কিত হকি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রানি রামপাল

নিজের নামাঙ্কিত হকি স্টেডিয়ামের উদ্বোধন করতে গিয়েছিলেন রানি রামপাল। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের নামাঙ্কিত স্টেডিয়াম উদ্বোধনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

38
উত্তরপ্রদেশের রায়বরেলিতে রানি রামপালের নামাঙ্কিত স্টেডিয়াম উদ্বোধনে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন
Image Credit : Twitter

উত্তরপ্রদেশের রায়বরেলিতে রানি রামপালের নামাঙ্কিত স্টেডিয়াম উদ্বোধনে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন

রানি রামপালের নামাঙ্কিত স্টেডিয়ামের উদ্বোধনের দিন একটি হকি ম্যাচও আয়োজন করা হয়। রানি নিজে না খেললেও, সেই ম্যাচ শুরু হওয়ার আগে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।

48
নিজের নামে হকি স্টেডিয়ামের উদ্বোধন হওয়ায় খুশি রানি রামপাল, তিনি ট্যুইট করে আনন্দ প্রকাশ করেছেন
Image Credit : Twitter

নিজের নামে হকি স্টেডিয়ামের উদ্বোধন হওয়ায় খুশি রানি রামপাল, তিনি ট্যুইট করে আনন্দ প্রকাশ করেছেন

নিজের নামাঙ্কিত স্টেডিয়ামের উদ্বোধনের পর রানি রামপাল ট্যুইট করেছেন, ‘আমার খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই। হকিতে আমার অবদানের জন্য এমসিএফ রায়বরেলির নাম বদলে রানিস গার্লস হকি টার্ফ রাখা হয়েছে।’

58
প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসেবে নিজের নামাঙ্কিত স্টেডিয়াম হওয়ায় গর্বিত রানি রামপাল
Image Credit : Twitter

প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসেবে নিজের নামাঙ্কিত স্টেডিয়াম হওয়ায় গর্বিত রানি রামপাল

রানি রামপাল বলেছেন, 'প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসেবে আমি নিজের নামে একটি স্টেডিয়াম পেলাম। এটা আমার কাছে গর্ব ও আবেগের মুহূর্ত। আমি এই স্টেডিয়াম উৎসর্গ করছি ভারতীয় হকি দলকে। আশা করি এই স্টেডিয়াম আগামী প্রজন্মের মহিলা হকি খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।'

68
ভারতীয় হকি দলের হয়ে ২০০৯ থেকে খেলছেন রানি রামপাল, এখনও পর্যন্ত তিনি ২৫৪ ম্যাচ খেলে ১২০ গোল করেছেন
Image Credit : Twitter

ভারতীয় হকি দলের হয়ে ২০০৯ থেকে খেলছেন রানি রামপাল, এখনও পর্যন্ত তিনি ২৫৪ ম্যাচ খেলে ১২০ গোল করেছেন

১৪ বছর বয়সে প্রথমবার ভারতের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পান রানি রামপাল। তিনি অলিম্পিক্স, বিশ্বকাপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে খেলেছেন। ২০১০ সালে এফআইএইচ অলস্টার টিমে সুযোগ পান রানি রামপাল।

78
অর্জুন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, পদ্মশ্রী পেয়েছেন রানি রামপাল
Image Credit : Twitter

অর্জুন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, পদ্মশ্রী পেয়েছেন রানি রামপাল

দীর্ঘ কেরিয়ারে অনেক সম্মান পেয়েছেন রানি রামপাল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ২০১৬ সালে অর্জুন পুরস্কার, ২০২০ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং ২০২০ সালে পদ্মশ্রী পান রানি।

88
রানি রামপালের নেতৃত্বে প্রথমবার অলিম্পিক্সের সেমি ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল
Image Credit : Twitter

রানি রামপালের নেতৃত্বে প্রথমবার অলিম্পিক্সের সেমি ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল

টোকিও অলিম্পিক্সে ভারতের মহিলা দলের নেতৃত্বে ছিলেন রানি রামপাল। সেবার সেমি ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। এই প্রথম অলিম্পিক্সের সেমি ফাইনাল খেলে ভারতের মহিলা হকি দল।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027 Auction: ডিসেম্বরে আইপিএল ২০২৭ নিলাম, শহরের নাম জানিয়ে দিলেন বিসিসিআই সচিব
Recommended image2
Asian Games 2026: উশুর ফাইনালে পৌঁছলেন, এশিয়ান গেমসে পদক নিশ্চিত রোশিবীনা দেবীর
Recommended image3
IFA Shield 2026: আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই দুরন্ত ছন্দে মোহনবাগান, ছাংতের বিধ্বংসী হ্যাটট্রিক
Recommended image4
Asian Games 2026: ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন, এশিয়ান গেমসে ইতিহাস জয় মীনার
Recommended image5
Asian Games 2026: চিনের কাছে হার, এশিয়ান গেমসে পুুরুষদের ব্যাডমিন্টনে ব্রোঞ্জ ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved