MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Other Sports
  • ফিরে দেখা ২০২৪ খেলা: অলিম্পিক্সে মনু ভাকেরের জোড়া পদক, দীপা কর্মকারের অবসর, বিদায়ী বছরে আর কী হল?

ফিরে দেখা ২০২৪ খেলা: অলিম্পিক্সে মনু ভাকেরের জোড়া পদক, দীপা কর্মকারের অবসর, বিদায়ী বছরে আর কী হল?

২০২৪ সালে ক্রীড়া দুনিয়ায় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল প্যারিস অলিম্পিক্স। এবারের অলিম্পিক্সেই সবচেয়ে বড় দল পাঠিয়েছিল ভারত। তবে যে সাফল্যের লক্ষ্যে ছিল ভারত, সেই সাফল্য আসেনি।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 06 2024, 08:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক, ইতিহাস মনু ভাকেরের
Image Credit : Getty

প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক, ইতিহাস মনু ভাকেরের

ভারতের প্রথম শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস গড়েন মনু ভাকের। ব্যক্তিগত ইভেন্টে পদক জেতার পর সরবজ্যোত সিংয়ের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু। তিনিই প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
টোকিও অলিম্পিক্সে সোনা জেতার পর প্যারিস অলিম্পিক্সে রুপো পেলেন নীরজ চোপড়া
Image Credit : Getty

টোকিও অলিম্পিক্সে সোনা জেতার পর প্যারিস অলিম্পিক্সে রুপো পেলেন নীরজ চোপড়া

প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিম। তাঁকে টেক্কা দিতে না পেরে রুপো পেলেন নীরজ চোপড়া।

310
টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে নজির ভারতের পুরুষ হকি দলের
Image Credit : Getty

টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে নজির ভারতের পুরুষ হকি দলের

একসময় অলিম্পিক্সে পুরুষদের হকিতে ভারতের একচ্ছত্র আধিপত্য ছিল। এখন সেই দাপট না থাকলেও, টোকিও অলিম্পিক্সের পর প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ জিতলেন পি আর শ্রীজেশরা।

410
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তিতে নিশ্চিত পদক হারালেন ভিনেশ ফোগট
Image Credit : Getty

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তিতে নিশ্চিত পদক হারালেন ভিনেশ ফোগট

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গিয়ে পদক নিশ্চিত করেন ভিনেশ ফোগট। কিন্তু ফাইনালের আগে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল হয়ে যান এই কুস্তিগীর।

510
প্রতিযোগিতামূলক জিমন্যাস্টিক্স থেকে অবসর নিলেন দীপা কর্মকার, এবার কোচিংয়ে
Image Credit : our own

প্রতিযোগিতামূলক জিমন্যাস্টিক্স থেকে অবসর নিলেন দীপা কর্মকার, এবার কোচিংয়ে

২০২৪ সালের অক্টোবরে অবসর ঘোষণা করে দিলেন ভারতের সফলতম মহিলা জিমন্যাস্ট দীপা কর্মকার। এখন তিনি কোচিং করাচ্ছেন।

610
সদ্য সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতেছেন, এবার বিয়ে করছেন পি ভি সিন্ধু
Image Credit : Insta/ pvsindhu1, Social Media

সদ্য সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতেছেন, এবার বিয়ে করছেন পি ভি সিন্ধু

২০২৪ সালের শেষদিকে অনুরাগীদের সুখবর দিলেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। তিনি বিয়ে করছেন।

710
ভারতের কনিষ্ঠতম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে পদক জয় কুস্তিগীর আমন সেহরাওয়াতের
Image Credit : Instagram

ভারতের কনিষ্ঠতম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে পদক জয় কুস্তিগীর আমন সেহরাওয়াতের

প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে পদক জিতেছেন আমন সেহরওয়াত। তিনি ভারতের কনিষ্ঠতম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস গড়লেন।

810
প্যারিস অলিম্পিক্সে পদকের আশা জাগিয়েও অল্পের জন্য ব্যর্থ হলেন লক্ষ্য সেন
Image Credit : Getty

প্যারিস অলিম্পিক্সে পদকের আশা জাগিয়েও অল্পের জন্য ব্যর্থ হলেন লক্ষ্য সেন

প্যারিস অলিম্পিক্সে চতুর্থ হলেন ভারতের অন্যতম সেরা পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন। তিনি দুর্দান্ত লড়াই করেও অল্পের জন্য পদক পেলেন না।

910
প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ১ রুপো, ৫ ব্রোঞ্জ জিতলেন ভারতের অ্যাথলিটরা
Image Credit : Twitter

প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ১ রুপো, ৫ ব্রোঞ্জ জিতলেন ভারতের অ্যাথলিটরা

প্যারিস অলিম্পিক্সে ভারতের কোনও অ্যাথলিট সোনা জিততে না পারলেও, ১ রুপো, ৫ ব্রোঞ্জ জিতলেন। কোনও অলিম্পিক্সে এটাই ভারতীয়দের সবচেয়ে বেশি পদক জয়।

1010
চিনকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি জয় ভারতের পুরুষ, মহিলা দলের
Image Credit : Twitter

চিনকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি জয় ভারতের পুরুষ, মহিলা দলের

ফাইনালে চিনকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি জিতল ভারতের পুরুষ ও মহিলা দল।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Calcutta Football League 2026: কলকাতা লিগের লড়াইতে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ ড্র! মোহনবাগানও আটকে গেল ইউনাইটেডের কাছে
Recommended image2
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image3
Mirabai Chanu: এশিয়ান গেমসকে পাখির চোখ করছেন মীরাবাঈ চানু, পদকের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন এই তারকা অ্যাথলিট
Recommended image4
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image5
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved