Steven Caulker: ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলা স্টিভেন কলকার এখন বেকার। তিনি চাকরি না থাকায় চরম মানসিক অবসাদে ভুগছেন। ৩৪ বছর বয়সী এই ফুটবলার লিঙ্কডইন পোস্টে নিজের হতাশার কথা গোটা বিশ্বকে জানিয়েছেন।
Steven Caulker: স্টিভেন কলকার একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পারের মতো ক্লাবে খেলতেন। কিন্তু এখন তিনি পুরোপুরি বেকার। তিনি চাকরি না থাকায় চরম মানসিক অবসাদে ভুগছেন। ৩৪ বছর বয়সী এই ফুটবলার লিঙ্কডইন পোস্টে নিজের হতাশার কথা সবাইকে জানিয়েছেন (Steven Caulker)। এই ইংলিশ ডিফেন্ডার ২০১২ সালে, টটেনহ্যাম হটস্পারের সিনিয়র টিমে প্রথমবার মাঠে নামেন। তিনি এরপর বিভিন্ন দেশের মোট ১৭টি ক্লাবের হয়ে খেলেছেন।
চাকরি নেই, অবসাদে ভুগছেন লিভারপুলের প্রাক্তন তারকা ফুটবলার?
কলকার ব্রিটিশ ও তুরস্কের বিভিন্ন ক্লাবে নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যান। তিনি তুরস্কের ক্লাব কোনিয়াস্পোরের সহকারী ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। কিন্তু গত মাসে তাঁর সেই চাকরিটা চলে যায়। তিনি এরপর থেকেই নতুন কাজের সন্ধানে রয়েছেন। স্টিভেন কলকার কোথাও থেকে কোনও ইতিবাচক সাড়া না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। কলকার ২০২৫ সালের ডিসেম্বরে ফুটবল থেকে অবসর নেন। তিনি এরপর কোচিং কেরিয়ার শুরু করলেও গত সেপ্টেম্বরে তুরস্কের ক্লাবে চাকরি হারান।
তিনি এর আগেও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতি তাঁকে মানসিকভাবে অনেকটাই ভেঙে দিয়েছে। তাঁর প্রয়োজনীয় সব যোগ্যতা রয়েছে। তা সত্ত্বেও আবেদন করা পদগুলোর জন্য তাঁকে একটা ইন্টারভিউতেও ডাকা হচ্ছে না। আর এটাই কলকারকে সবচেয়ে বেশি হতাশ করছে। তিনি প্রতিদিন ব্যায়াম ও সঠিক রুটিন মেনে চলার মাধ্যমে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছেন। ফুটবল দুনিয়ায় তাঁর এই পোস্টটি নিয়ে এখন জোর চর্চা চলছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ এই পোস্টের পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন।
৩৪ বছর বয়সী এই ফুটবলার লিঙ্কডইন পোস্টে নিজের হতাশার কথা সবাইকে জানিয়েছেন। এই ইংলিশ ডিফেন্ডার ২০১২ সালে, টটেনহ্যাম হটস্পারের সিনিয়র টিমে প্রথমবার মাঠে নামেন। তিনি এরপর বিভিন্ন দেশের মোট ১৭টি ক্লাবের হয়ে খেলেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।







