MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • UEFA Champions League: এক দশক পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছতে পারবে বার্সেলোনা?

UEFA Champions League: এক দশক পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছতে পারবে বার্সেলোনা?

UEFA Champions League 2024-25: ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে সান সিরোতে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচ জিতলেই এক দশক পর ফাইনালে পৌঁছে যাবে বার্সা।

2 Min read
Author : Soumya Ganguly
Published : May 05 2025, 08:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
এক দশক পর কি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছতে পারবে বার্সেলোনা?
Image Credit : Champions League/X

এক দশক পর কি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছতে পারবে বার্সেলোনা?

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে দ্বিতীয় লেগের লড়াই। এই ম্যাচে জয় বার্সেলোনাকে এক দশক পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছে দেবে। অন্যদিকে, ইন্টার মিলান নিজেদের ঘরের মাঠে জয়ের লক্ষ্যেই খেলতে নামবে। ২০১০ সালে ইন্টার শেষবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। সেবার তারা সেমি-ফাইনালে বার্সেলোনাকে হারিয়েছিল। চোট সারিয়ে রবার্ট লেওয়ানডস্কির ফিরে আসা এবং ১৭ বছর বয়সি ল্যামিন ইয়ামালের ফর্ম বার্সেলোনার জন্য সুখবর। তবে পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য কাজটা কঠিন।

26
ইন্টার মিলানের দুর্গ হিসেবে পরিচিত সান সিরোতে বার্সেলোনার পক্ষে জয় পাওয়া কঠিন
Image Credit : our own

ইন্টার মিলানের দুর্গ হিসেবে পরিচিত সান সিরোতে বার্সেলোনার পক্ষে জয় পাওয়া কঠিন

ক্যাম্প ন্যু যেমন বার্সেলোনার দুর্গ, সান সিরো তেমনই ইন্টারের দুর্গ। ২০২২ সাল থেকে ইন্টার তাদের ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোনও ম্যাচ হারেনি। ১৪টি ম্যাচের মধ্যে ইন্টার ১১টিতে জিতেছে এবং ৩টি ড্র করেছে। বার্সেলোনা এই স্টেডিয়ামে মাত্র একবার জিতেছে। ২০১৯ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে। তারা এই স্টেডিয়ামে দু'টি ম্যাচ হেরেছে এবং তিনটি ড্র করেছে। এই মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টার তাদের ঘরের মাঠে মাত্র পাঁচটি ম্যাচ হেরেছে।

Related Articles

Related image1
FC Barcelona: ৪ বছর পর লা লিগা খেতাব, উৎসবে মেতেছেন বার্সেলোনার সমর্থকরা
Related image2
FC Barcelona: বার্সেলোনার ঘরের মাঠে ঘুরে বেড়াচ্ছে বাঘ! ভাইরাল ভিডিও
36
চলতি মরসুমে অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার খারাপ ফর্ম সমর্থকদের চিন্তায় রেখেছে
Image Credit : UCL Twitter

চলতি মরসুমে অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার খারাপ ফর্ম সমর্থকদের চিন্তায় রেখেছে

এই বছর বেশিরভাগ প্রতিযোগিতায় ভালো খেললেও, বার্সেলোনার অ্যাওয়ে ম্যাচে খারাপ রেকর্ড সমর্থকদের চিন্তায় রেখেছে। ইতালিতে ২৪টি ম্যাচের মধ্যে তারা মাত্র ৫টিতে জিতেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের বাইরে যে কোনও দেশে এটাই বার্সার সবচেয়ে খারাপ রেকর্ড। ২০১৮ সালে এএস রোমার কাছে এবং ২০১৯ সালে লিভারপুলের কাছে তাদের হারের স্মৃতি এখনও তাজা। এবার কোয়ার্টার-ফাইনালে সিগন্যাল ইডুনা পার্কে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে দ্বিতীয় লেগে হার তাদের জন্য সুখকর নয়। ২০১০ সালেও বার্সেলোনা সান সিরোতে হেরেছিল।

46
ইন্টার মিলানের বিরুদ্ধে সেট-পিসের সময় বার্সেলোনাকে সতর্ক থাকতে হবে
Image Credit : Getty

ইন্টার মিলানের বিরুদ্ধে সেট-পিসের সময় বার্সেলোনাকে সতর্ক থাকতে হবে

এই বছরের চ্যাম্পিয়ন্স লিগে যদি কোনও দল সেট পিস ভালোভাবে নিতে জানে, তাহলে সেটা হল ইন্টার মিলান। আর কোনও দল সেট পিসে এতটা ঝুঁকিপূর্ণ নয় যতটা বার্সেলোনা। ইন্টারের গত ম্যাচের তিনটি গোলের দু'টি এসেছে কর্নার থেকে। দু'টি গোলই করেছেন ডেঞ্জেল ডামফ্রাইস। সব প্রতিযোগিতায় গত সাত ম্যাচে বার্সেলোনা কর্নার থেকে পাঁচটি গোল হজম করেছে। প্রথম লেগের আগে কোচ হানসি ফ্লিক বলেছিলেন, খেতাব জিততে হলে তাঁর দলকে সেট পিস আরও ভালোভাবে সামাল দিতে হবে। কোয়ার্টার-ফাইনালে ইন্টার একইভাবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে (ফ্লিকের পুরনো দল) হারিয়েছিল।

56
জুলস কুন্ডে, আলেহান্দ্রো বালদেও না থাকায় ইন্টারের বিরুদ্ধে চাপে বার্সেলোনা
Image Credit : Getty

জুলস কুন্ডে, আলেহান্দ্রো বালদেও না থাকায় ইন্টারের বিরুদ্ধে চাপে বার্সেলোনা

জুলস কুন্ডের দুর্দান্ত গোলে কোপা ডেল রে ফাইনালে বার্সেলোনা প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে কুন্ডে সান সিরোতে খেলতে পারবেন না। আলেহান্দ্রো বালদেও ইন্টারের বিরুদ্ধে দলে থাকবেন না। প্রথম দলের বাঁ এবং ডান ব্যাক আহত হওয়ায়, ফ্লিক ইঙ্গিত দিয়েছেন যে তিনি নেরাজ্জুরির বিপক্ষে ডিফেন্সে সব সেন্টার-ব্যাক খেলোয়াড় নামাবেন। মার্কাস থুরাম এবং লাউতারো মার্টিনেজের মতো দুর্দান্ত স্ট্রাইকারদের বিরুদ্ধে বার্সেলোনাকে তাদের ক্লান্তি কাটিয়ে সেরাটা দিতে হবে।

66
ইন্টারের বিরুদ্ধে খেলতে নামার আগে জার্সি নিয়ে চিন্তিত বার্সেলোনা সমর্থকরা
Image Credit : Getty

ইন্টারের বিরুদ্ধে খেলতে নামার আগে জার্সি নিয়ে চিন্তিত বার্সেলোনা সমর্থকরা

৭ মে যখন বার্সেলোনা মাঠে নামবে, তারা এমন একটা রঙের জার্সি পরবে যা তাদের জন্য হতাশার প্রতীক। ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ক্যাম্প ন্যুতে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থাকার পর তারা অ্যানফিল্ডে ৪-০ গোলে হেরে যায়। সেই ম্যাচে এই জার্সি পরেই খেলেছিল বার্সা।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
FIFA World Cup 2026: ইরানের বদলে বিশ্বকাপে সুযোগ দেওয়া হোক ইতালিকে, দাবি ট্রাম্পের
Recommended image2
Leicester City: ইংলিশ ফুটবল লিগে তৃতীয় ডিভিশনে নেমে গেল বাংলাদেশের হামজা চৌধুরীর লেস্টার সিটি
Recommended image3
FIFA World Cup 2026: ২৪ বছর পর ফের বিশ্বকাপ জিতবে ব্রাজিল, আশাবাদী কাফু
Recommended image4
Mohun Bagan Super Giant: পাহাড়-বৃষ্টিও বাধা হল না, আইএসএল-এর শীর্ষে মোহনবাগান
Recommended image5
Mohun Bagan vs Northeast United: রবিবার মোহনবাগানের লক্ষ্য নর্থইস্ট বধ! তাহলেই আবার লিগ শীর্ষে সবুজ মেরুন ব্রিগেড
Related Stories
Recommended image1
FC Barcelona: ৪ বছর পর লা লিগা খেতাব, উৎসবে মেতেছেন বার্সেলোনার সমর্থকরা
Recommended image2
FC Barcelona: বার্সেলোনার ঘরের মাঠে ঘুরে বেড়াচ্ছে বাঘ! ভাইরাল ভিডিও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved