Wimbledon 2026 News: গ্র্যান্ড স্ল্যামে (Grand Slam) লভ্যাংশ বণ্টন নিয়ে এখন টেনিস দুনিয়া উত্তাল। খেলোয়াড়রা প্রতিবাদে সরব। এরই মধ্যে এবারের উইম্বলডনে রেকর্ড প্রাইজ মানির কথা ঘোষণা করা হল। উইম্বলডনের আয়োজকদের আশা, এর ফলে খেলোয়াড়দের ক্ষোভ কমতে পারে। তবে টেনিস খেলোয়াড়রা সত্যিই খুশি কি না, তা এখনও জানা যায়নি।

DID YOU
KNOW
?
২৯ জুন শুরু উইম্বলডন
২৯ জুন শুরু হচ্ছে এবারের উইম্বলনডন। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম চলবে ১২ জুলাই পর্যন্ত।

Wimbledon 2026 Updates: এবারের উইম্বলডনে মোট আর্থিক পুরস্কার থাকছে ৬৪.২ মিলিয়ন পাউন্ডের। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮২১.৮ কোটি টাকা। গতবারের চেয়ে আর্থিক পুরস্কারমূল্য ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। উইম্বলডনের ইতিহাসে এবারই প্রথম কোনও বছরে এত আর্থিক পুরস্কার দেওয়া হতে চলেছে। বৃহস্পতিবার এই পুরস্কারের কথা ঘোষণা করেছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (All England Lawn Tennis Club)। সম্প্রতি টেনিস খেলোয়াড়রা গ্র্যান্ড স্ল্যামে (Grand Slam) লভ্যাংশ বণ্টন নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন। প্যারিসে (Paris) ফ্রেঞ্চ ওপেন (French Open 2026) চলাকালীন প্রথমসারির খেলোয়াড়রা একজোট হয়ে লভ্যাংশ নিয়ে আপত্তির কথা জানান। তাঁরা দাবি করেন, প্রতি বছর চারবার গ্র্যান্ড স্ল্যাম আয়োজন করে যে বিপুল আর্থিক লাভ হয়, তার সামান্য অংশই খেলোয়াড়দের দেওয়া হয়। এরপরেই উইম্বলডনে প্রাইজ মানি বাড়ানোর কথা ঘোষণা করা হল। এই ঘটনা কাকতালীয় নয় বলেই মনে করছে টেনিস মহল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টেনিস খেলোয়াড়দের প্রতিবাদ

ফ্রেঞ্চ ওপেনের আয়োজকরা এবার প্রাইজ মানি ৯.৫ শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন খেলোয়াড়রা। বিশ্বের এক নম্বর পুরুষ ও মহিলা খেলোয়াড় ইয়ান্নিক সিনার (Jannik Sinner) ও আর্নিয়া সাবালেঙ্কা (Aryna Sabalenka) যৌথ বিবৃতি জারি করেন। তাঁরা ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ার আগে আর্থিক পুরস্কারের কাঠামো নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন। তাঁরা বলেন, রোলা গাঁরোতে (Roland Garros) ২০২৪ সালে তাঁরা লভ্যাংশের ১৫.৫ শতাংশ পেয়েছিলেন। এ বছর তাঁদের প্রাপ্য অর্থ কমে হয়েছে ১৪.৯ শতাংশ।

অভিনব প্রতিবাদ টেনিস তারকাদের

এবারের ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ার আগে সেরা ১০ জন খেলোয়াড় লভ্যাংশের ১৫ শতাংশ পাওয়ার প্রতিবাদে সাংবাদিক বৈঠকে ১৫ মিনিটের বেশি থাকেননি। এভাবেই তাঁরা প্রতীকী প্রতিবাদ জানান। সাবালেঙ্কা একধাপ এগিয়ে বলেন, তাঁদের প্রাপ্য অর্থের পরিমাণ বাড়ানো না হলে, পেনশন বাড়ানো না হলে এবং অন্যান্য দাবি মানা না হলে ভবিষ্যতে তাঁরা গ্র্যান্ড স্ল্যাম বয়কট করবেন। এরপরেই উইম্বলডনে প্রাইজ মানি বাড়ানো হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।