করোনা আবহে ফ্লোরিডায় চালু হল ডব্লু.ডব্লু.ই-র লাইভ শো এই রেশলিং শো-কে জরুরি পরিষেবার আওতায় এনেছে ফ্লোরিডা প্রশাসন মানুষের বিনোদনের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে তবে দর্শকশূণ্য স্টেডিয়ামে হবে শো, টেলিকাস্ট হবে টিভি-তে
আরও পড়ুনঃবাতিল হতে চলেছে আইলিগের বাকি ২৮টি ম্যাচ, খবর ফেডারেশন সূত্রে
আরও পড়ুনঃকরোনাার কোপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বাতি হল ট্যুর ডি ফ্রান্স প্রতিযোগিতা
ফ্লোরিডায় ডব্লু.ডব্লু.ই এতটাই জনপ্রিয় যে একে ‘জরুরি পরিষেবা’র আওতায়া আনা হল। চিকিৎসা, রেশন, দমকল, আর পুলিশের পাশাপাশি এবার জরুরি পরিষেবার আওতায় এল এই মরণ খেলাটিও। ফ্লোরিডার পাশাপাশি গোটা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয় এই খেলা। বিশেষ করে কিশোর কিশোরীদের মধ্যে এর জনপ্রিয়তা চূড়ান্ত। তাই এই পরিস্থিতিতে বিনোদনের জন্য টেলিভিশনে ডব্লু.ডব্লু.ই সম্প্রচার প্রয়োজন বলে মনে করছে ফ্লোরিডা প্রশাসন। ফ্লোরিডার গভর্নর রন ডি'স্য়ান্টিস জানিয়েছেন, 'নিয়ম মেনেই ফ্লোরিডায় ডব্লু.ডব্লু.ই-র পারফরম্যান্স সেন্টার চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ডব্লু.ডব্লু.ই জরুরি পরিষেবা, তাই এই অনুমতি দেওয়া হয়েছে।' প্রসঙ্গত, ৩০ এপ্রিল পর্যন্ত মার্কিন মুলুকের বিভিন্ন প্রদেশে কার্যত লকডাউন নিয়ম চালু করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। যাতে ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র জরুরি পরিষেবাকে। করোনা পরিস্থিতির মধ্যেই এক সাংবাদিক বিবৃতিতে ডব্লু.ডব্লু.ই কর্তৃপক্ষ জানিয়েছে, 'আমরা মনে করি, এই কঠিন সময়ে বাড়িতে বসে থাকা মানুষকে বিনোদন করা আরও জরুরি।' শো চালু রাখলেও কর্মীদের স্বাস্থ্য নিয়ে সবরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃভারতের কোনও সাহায্যের দরকার নেই পাকিস্তানের, জানিয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান
Add Asianetnews Bangla as a Preferred Source

