MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • State
  • Uttar Pradesh
  • এসআইআর-ভোটার শুনানিতে বাধ্যতামূলক নয় ভোটারের উপস্থিতি, উত্তরপ্রদেশে নয়া নির্দেশিকা কমিশনের

এসআইআর-ভোটার শুনানিতে বাধ্যতামূলক নয় ভোটারের উপস্থিতি, উত্তরপ্রদেশে নয়া নির্দেশিকা কমিশনের

Uttar Pradesh Sir Update News: এবার বাংলার দেখানো পথেই যোগী রাজ্যে এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সংশোধনের শুনানিতে একগুচ্ছ পদক্ষেপ উত্তর প্রদেশে। সেখানেও এসআইআর-ভোটার শুনানি নিয়ে নতুন নির্দেশিকা দিলো নির্বাচন কমিশন।। জানুন আরও বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 24 2026, 07:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
উত্তরপ্রদেশের এসআইআর ভোটার শুনানি আপডেট
Image Credit : X

উত্তরপ্রদেশের এসআইআর-ভোটার শুনানি আপডেট

বাংলার মতো একই নিয়ম এবার চালু হল যোগী রাজ্য উত্তর প্রদেশে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকায় আগেই বলা হয়েছিল কোনও ভোটার না চাইলে বা সশরীরে হাজিরা দিতে অক্ষম হলে তার প্রতিনিধি হিসেবে অন্য কেউ ভোটার শুনানিতে হাজিরা দিতে পারবে। এতদিন পর্যন্ত এই নিয়ম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চালু থাকলেও এবার উত্তর প্রদেশেও জারি হচ্ছে একই নিয়ম। ফলে কোনও ভোটার না চাইলে শুনানিতে হাজিরা দিতে নির্বাচন কমিশনের দফতর বা বিডিও অফিসে যাওয়া লাগবে না। তার বদলে অন্য কেউ যেতে পারবেন বা উপস্থিত থাকতে পারবেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশিকা?
Image Credit : X

কী বলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশিকা?

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশিকায় আগেই বলা হয়েছিল যে, কোনও ভোটার চাইলে নিজেদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নথি বা আপত্তি জমা দিতে পারবেন। তবে এই প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট হতে হবে। এবং তার জন্য স্বাক্ষর বা আঙুলের ছাপযুক্ত একটি অনুমতি পত্র লাগবে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মামলায় ধাক্কা খাওয়ার পর এবার উত্তর প্রদেশের ক্ষেত্রে একই নিয়ম জারি করল কমিশন। 

Related Articles

Related image1
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কেন শান্তিতে নোবেল দেওয়া হল না? অকপট জবাব নরওয়ের প্রধানমন্ত্রীর
Related image2
পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়া বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীতের আমেজ?
35
কী নিয়ম প্রযোজ্য উত্তরপ্রদেশে
Image Credit : X

কী নিয়ম প্রযোজ্য উত্তরপ্রদেশে

এই বিষয়ে উত্তর প্রদেশের সিইও নবদীপ রিনওয়া শুক্রবারই জানান যে, অনেক ভোটারই কোনও সমস্য়ার কারণে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে পারছেন না। ফলে তাদের সমস্যার কথা মাথায় রেখে শুনানি প্রক্রিয়ায় ছাড় দেওয়া হয়েছে। এই বিষয়ে শুক্রবার উত্তর প্রদেশের সিইও দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।  

45
কারা ভোটার শুনানিতে উপস্থিত থাকতে পারবেন?
Image Credit : X

কারা ভোটার শুনানিতে উপস্থিত থাকতে পারবেন?

সূত্রের খবর, ভোটার শুনানিতে হাজিরা থাকার জন্য ভোটাররা চাইলেই যে কোনও প্রতিনিধিকে মনোনীত করতে পারেন। তবে তার জন্য সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে ভোটারের আঙুলের ছাপ বা অনুমতি পত্র থাকতে হবে। তবেই ওই ব্যক্তি এসআইআর ভোটার শুনানিতে থাকতে পারবেন। বা অংশগ্রহন করতে পারবেন। 

55
আর কোন কোন রাজ্যে এই সিদ্ধান্ত গৃহীত?
Image Credit : Asianet News

আর কোন কোন রাজ্যে এই সিদ্ধান্ত গৃহীত?

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের থেকে শিক্ষা  নিয়ে উত্তর প্রদেশের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হলেও আর কোনও রাজ্যের ক্ষেত্রেও এই নিয়ম জারি হতে চলেছে কীনা সেই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে সুপ্রিম নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশে চালু হলো একই নিয়ম। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Yogi Adityanath: ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ! উত্তরপ্রদেশে ঝড়-বিধ্বস্তদের পাশে দাঁড়াতে কড়া নির্দেশ যোগীর
Recommended image2
Yogi Adityanath: কুশীনগরে মশা আর মাফিয়া, দুটোকেই শেষ করেছি, ঘোষণা যোগী আদিত্যনাথের
Recommended image3
UP Assembly Election: ২০২৭-এর আগেই কি উত্তরপ্রদেশে ভোট? অখিলেশের এক বার্তায় তোলপাড় রাজনীতি
Recommended image4
Yogi Adityanath: নিজের জন্মভূমির জন্য কাজ করাই আসল দেশপ্রেম, মউতে দাঁড়িয়ে বার্তা যোগীর
Recommended image5
UP Farmers: ৪৮ লক্ষ আখ চাষির মুখে হাসি, যোগী সরকারের উদ্যোগে রেকর্ড পেমেন্ট
Related Stories
Recommended image1
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কেন শান্তিতে নোবেল দেওয়া হল না? অকপট জবাব নরওয়ের প্রধানমন্ত্রীর
Recommended image2
পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়া বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীতের আমেজ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved