UP Govt DA Hike: দিওয়ালির আগে উত্তরপ্রদেশ সরকার রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়িয়ে ৬৩ শতাংশ করার কথা ঘোষণা করেছে। এই বর্ধিত হার ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং বকেয়া অর্থ কর্মীদের পিএফ অ্যাকাউন্টে জমা পড়বে।
UP Govt DA Hike: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়িয়ে ৬৩ শতাংশ করেছে। এই নতুন হার ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। বর্ধিত ডিএ নভেম্বরের বেতনের সঙ্গে দেওয়া হবে, যা দিওয়ালির আগে লাখ লাখ কর্মীকে আর্থিকভাবে অনেকটা স্বস্তি দেবে।
ঘোষণা অনুযায়ী, এই সংশোধিত ডিএ-র ফলে উত্তরপ্রদেশ জুড়ে রাজ্য সরকারি কর্মী, সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠান, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং পুরসভার কর্মীরা দারুণ উপকৃত হবেন।
উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের ফের বাড়ছে ডিএ:-
সরকার জুলাই থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত সময়ের বকেয়া অর্থ কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করার সিদ্ধান্ত নিয়েছে।
এই সংশোধনের ফলে যোগ্য কর্মীদের ডিএ-র হার বেড়ে ৬৩ শতাংশ হবে। নভেম্বরের বেতনেই এই নতুন ভাতা যুক্ত হবে। আর আগের চার মাসের বকেয়া টাকা আলাদাভাবে তাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা পড়বে।
দিওয়ালির ঠিক আগেই এই বড় ঘোষণা করা হল। এর ফলে রাজ্যের বিশাল সংখ্যক কর্মী উপকৃত হতে চলেছেন।
এর আগে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউতে ৪,৫৪৩ জন সদ্য নির্বাচিত সাব-ইন্সপেক্টর এবং প্লাটুন কমান্ডারের হাতে নিয়োগপত্র তুলে দেন।
এক্স (X) হ্যান্ডেলে তিনি লেখেন, “'মিশন রোজগার'-এর আওতায় আজ লখনউতে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে @Uppolice-এ ৪,৫৪৩ জন সদ্য নির্বাচিত সাব-ইন্সপেক্টর এবং প্লাটুন কমান্ডারের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল। আমি আপনাদের আশ্বস্ত করছি যে ডাবল-ইঞ্জিন সরকারে, ইউপি-র তরুণদের নিয়োগপত্র দেওয়ার এই ধারা না থেমে, না হোঁচট খেয়ে অবিরত চলতে থাকবে।”














