Airtel Priority Postpaid Plan: উন্নতমানের ৫জি স্লাইসিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই পরিষেবাটি গ্রাহকদের আরও উন্নতমানের এবং ধারাবাহিক নেটওয়ার্কের অভিজ্ঞতা দেবে। এই পরিষেবাটি বিশেষভাবে সেইসব ব্যস্ত গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যারা কাজ, বিনোদন কিংবা অনলাইন থাকার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সংযোগের উপর অনেক বেশি নির্ভরশীল।
Airtel Priority Postpaid Plan: ভারতী এয়ারটেল এবার তাদের পোস্টপেড গ্রাহকদের জন্য নিয়ে এল 'প্রায়োরিটি পোস্টপেড' নামক একটি নতুন পরিষেবা (airtel priority postpaid 5g)। ইতিমধ্যেই বিশ্বের এই শীর্ষ বহুজাতিক টেলিকমিউনিকশন এবং ইন্টিগ্রেটেড কমিউনিকশন সংস্থাটি এই ঘোষণা করে দিয়েছে (airtel priority postpaid service)।

উন্নতমানের ৫জি স্লাইসিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই পরিষেবাটি গ্রাহকদের আরও উন্নতমানের এবং ধারাবাহিক নেটওয়ার্কের অভিজ্ঞতা দেবে। এই পরিষেবাটি বিশেষভাবে সেইসব ব্যস্ত গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যারা কাজ, বিনোদন কিংবা অনলাইন থাকার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সংযোগের উপর অনেক বেশি নির্ভরশীল।
চালু হল এয়ারটেল প্রায়োরিটি পোস্টপেড সার্ভিস

এই পরিষেবার জন্য, এয়ারটেল তাদের 5G নেটওয়ার্ককে স্লাইসিং প্রযুক্তির মাধ্যমে আপগ্রেড করেছে। এটি নেটওয়ার্ককে আরও বেশি দক্ষ এবং শক্তিশালী তৈরি করে। বলা যেতে পারে, নেটওয়ার্ক আরও বেশি বুস্ট এবং হাই ব্যান্ডউইডথ সরব্রাহ করতে পারে। এবার সেই ক্ষমতাকে টার্গেট অনুযায়ী ব্যবহার করতে সক্ষম করে তোলে যাতে প্রায়োরিটি গ্রাহকরা উন্নতমানের অভিজ্ঞতা পান। সেই বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ এয়ারটেলের তরফে।
5G নেটওয়ার্ক স্লাইসিং হল এমন একটি প্রযুক্তি, যেটি নেটওয়ার্ক আর্কিটেকচার যা একটি একক ভৌত ৫জি পরিকাঠামোকে একাধিক স্বাধীন ভার্চুয়াল নেটওয়ার্কের মধ্যে বিভক্ত করে। প্রতিটি স্লাইসকে বিভিন্ন অ্যাপ্লিকেশন বা ব্যবহারকারী গ্রুপের জন্য সর্বশ্রেষ্ঠ করার উদ্দেশ্যে ব্যান্ডউইথ, ল্যাটেন্সি এবং নির্ভরযোগ্যতার মতো নির্দিষ্ট পারফরম্যান্স বৈশিষ্ট্য সহ বিশেষভাবে তৈরি করা হয়।
ফলে, ট্র্যাফিকের অতিরিক্ত থাকলেও এয়ারটেল পোস্টপেইড গ্রাহকদের জন্য স্থিতিশীল এবং নির্ভরযোগ্য অভিজ্ঞতা তৈরি হবে। উল্লেখ্য, বিগত এক বছরে ইউএসএ, সিঙ্গাপুর, ইউকে এবং মালয়েশিয়া সমেত বিশ্বের বেশ কয়েকটি দেশে স্লাইসিং ভিত্তিক 5G পরিষেবা চালু করা হয়েছে। ভারতে এই প্রথম এয়ারটেল এই প্রযুক্তি নিয়ে এল। যা একটি স্মার্ট, স্থিতিস্থাপক এবং ভবিষ্যতের উপযোগী ডিজিটাল নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করবে বলেই দাবি সংস্থাটির।

কী বলছেন সংস্থার সিইও?
এই প্রসঙ্গে এয়ারটেলের সিইও শাশ্বত শর্মা জানিয়েছেন, “এয়ারটেলে আমাদের প্রধান লক্ষ্যই হল, এমন সব অর্থবহ উদ্ভাবনকে গ্রাহকদের সামনে নিয়ে আসা, যা গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলবে। 'প্রায়োরিটি পোস্টপেড' হল 5G স্লাইসিং প্রযুক্তির সাহায্যে তৈরি আমাদের সর্বাধুনিক একটি উদ্ভাবন। এটি আমাদের গ্রাহকদের আরও উন্নত এবং নির্ভরযোগ্য নেটওয়ার্কের অভিজ্ঞতা দেবে। ট্র্যাফিকের মধ্যে বসে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট কল করুন, কিংবা ভিড়ে ঠাসা কনসার্টে লাইভ স্ট্রিমিং করুন, বা ব্যস্ত বাজারে দাঁড়িয়ে ক্যাব বুক করুন, তারা যেটাই করুন না কেন, সবক্ষেত্রেই দুর্দান্ত অভিজ্ঞতা দিতে প্রস্তুত আমাদের এই সিস্টেম।”

প্রসঙ্গত, এয়ারটেল প্রায়োরিটি পরিষেবাটি এয়ারটেলের সমস্ত পোস্টপেড প্ল্যানের গ্রাহকদের জন্য উপলব্ধ থাকবে। বর্তমান পোস্টপেড গ্রাহকরা কোনও অতিরিক্ত ঝামেলা ছাড়াই নিজে থেকেই এই সুবিধাটি পেতে শুরু করবেন। আর যারা এই মুহূর্তে প্রিপেইড সিস্টেম ব্যবহার করছেন বা এয়ারটেল প্রায়োরিটি পোস্টপেডে সুইচ করতে চান, তারা খুব সহজেই এয়ারটেল অ্যাপের মাধ্যমে বা কাছাকাছি যেকোনও এয়ারটেল স্টোরে গিয়ে এটি করতে পারবেন।
গ্রাহকরা তাদের সাম্প্রতিক সফটওয়্যারে আপডেট করা যেকোনও 5G SA-সাপোর্টেড স্মার্টফোনে এয়ারটেলের প্রায়োরিটি পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। যাদের ফোনে এখনও একটি আপডেট করা বাকি আছে, তারা ফোনের সেটিংস অপশনে গিয়ে একটি বাকি থাকা অ্যাকশন দেখতে পাবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

