Anu Sharma: ভারতের প্রযুক্তি জগতে সাম্প্রতিক সময়ে অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন অনু শর্মা। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অনুর ক্যারিয়ার ছিল নজরকাড়া। তবে চলতি বছরের শুরুতে একটি বড় সিদ্ধান্ত তাঁকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়।
Anu Sharma: ভারতের প্রযুক্তি জগতে সাম্প্রতিক সময়ে অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন অনু শর্মা। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অনুর ক্যারিয়ার ছিল নজরকাড়া। গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেছিলেন অনু। তবে চলতি বছরের শুরুতে একটি বড় সিদ্ধান্ত তাঁকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। অনু এমন একটা চাকরি ছেড়ে দেয়, যেটা ভাবতে গেলে আর পাঁচজনের কষ্ট হয়। সে গুগল-এর মত সংস্থার উচ্চ বেতনের বহুল কাঙ্ক্ষিত চাকরি ছেড়ে যোগ দেয়। এরপর সে যোগ দেয় Palantir Technologies-এ। কিন্তু কেন? অনু এখন পালান্টিরে 'Forward Deployed Software Engineer' বা 'Forward Deployed AI Engineer' পদে কর্মরত।
সোশ্য়াল মিডিয়ায় জোর চর্চা অনুকে নিয়ে
এই ধরনের ভূমিকা সাধারণ সফটওয়্যার ডেভেলপমেন্টের থেকে অনেকটাই আলাদা, কারণ এখানে সরাসরি ক্লায়েন্ট ও বাস্তব ব্যবসায়িক সমস্যার সঙ্গে যুক্ত থেকে কাজ করতে হয়। জানা গিয়েছে, ২০২৬ সালের শুরুর দিকেই অনু তার ক্যারিয়ারে এই বড় পরিবর্তন ঘটান। অনুর এই সিদ্ধান্ত এখন টেক সেক্টর বা প্রযুক্তি মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। একটি প্রতিষ্ঠিত, উচ্চ বেতনের চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই অনেকের কৌতূহলের কারণ হয়ে ওঠে। বিশেষ করে Google-এর মতো সংস্থা থেকে বেরিয়ে আসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা, বিতর্ক, এমনকি মিমও। অনেকেই এই পদক্ষেপকে সাহসী বলে মনে করেছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে। তবে অনুর যাত্রাপথ একেবারেই হঠাৎ তৈরি হয়নি। গুগলে যোগ দেওয়ার আগে সে কাজ করেছে টুইটার (বর্তমানে X) এবং ইনটুইট-এর মতো বহুজাতিক সংস্থায়। এর পাশাপাশি অনু একাধিক বিগ টেক ইন্টার্নশিপও সম্পন্ন করেছেন, যা তাঁর ক্যারিয়ারের ভিত্তি আরও শক্ত করেছে।
কী বিষয়ে স্পেশালাইজেশন
কম্পিউটার সায়েন্সের মূল বিষয়গুলি হল ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম (DSA), অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং কম্পিউটার নেটওয়ার্ক, এই সব ক্ষেত্রেই তাঁর দখল ছিল দৃঢ়। তিনি জাভা ব্যবহার করে একাধিক ফুল-স্ট্যাক প্রোজেক্ট তৈরি করেন, যা তাঁর CV বা বায়োডাটাকে আরও শক্তিশালী করে তোলে। এর ফলে অনু অ্যামাজন, লিঙ্কডিন, মাইক্রোসফট-সহ একাধিক বড় সংস্থার ইন্টারভিউয়ের সুযোগ পান।
কনটেন্ট ক্রিয়েটার হিসেবে জনপ্রিয়
শুধু কর্পোরেট জগতেই নয়, সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ২.৩২ লক্ষ। সেখানে তিনি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ক্যারিয়ার গাইডেন্স নিয়ে কনটেন্ট তৈরি করেন। প্রতি মাসে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় তাঁর এই কনটেন্ট। তিনি একজন TEDx বক্তাও এবং বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, এমনকি টাইমস স্কোয়ারেও তাঁর উপস্থিতি নজর কাড়ে। এর আগেও নানা কারণে ভাইরাল হয়েছেন অনু। কখনও বহু বছর পরে পাওয়া একটি রিজেকশন ইমেল, আবার কখনও একটি স্টার্টআপের তরফে ‘too good for the role’ বলে প্রত্যাখ্যাত হওয়ার অভিজ্ঞতা, এই সবই তিনি খোলাখুলি শেয়ার করেছেন।
কেন ছাড়েন গুগলের চাকরি
সম্প্রতি একটি লিঙ্কডইন পোস্টে তিনি গুগল ছাড়ার কারণ ব্যাখ্যা করেন। তাঁর কথায়, সব কিছু থাকা সত্ত্বেও ভালো বেতন, আরামদায়ক জীবন, প্রতিষ্ঠিত চাকরি, তিনি নিজেকে যেন থেমে গিয়েছিলেন মনে করছিলেন। তিনি আরও বেশি গ্রোথ, বাস্তব প্রভাব এবং চ্যালেঞ্জিং কাজের খোঁজে ছিলেন। পাশাপাশি ট্র্যাভেল এবং উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেওয়ার সুযোগও তিনি চেয়েছিলেন।
কী বলছেন অনু
এই জায়গাতেই পালান্টিরের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে কাজের ধরন অনেক বেশি গতিশীল এবং সরাসরি ব্যবসায়িক প্রভাব ফেলতে সক্ষম। ফলে অনেকের কাছেই এই ধরনের ভূমিকা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও চ্যালেঞ্জিং বলে বিবেচিত হয়। অনুর এই সিদ্ধান্ত ভারতীয় প্রযুক্তি মহলের বহু তরুণকে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া, কেউ প্রশংসা করেছেন, কেউ আবার সন্দেহ বা ঈর্ষাও প্রকাশ করেছেন। তবে এই সমস্ত কৌতূহল ও আলোচনার জবাব তিনি নিজেই দিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে।


