আজ রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় আকাশে দেখা যাবে ব্লাড মুন। এই সুযোগে আপনিও বানিয়ে ফেলতে পারেন ভাইরাল রিল। ফোনের ক্যামেরায় মাত্র ৪টি সেটিং বদলেই তোলা যাবে দারুণ ভিডিও। জানুন কীভাবে...
Blood Moon Viral Reel: আজ, ৩ মার্চ রাতে আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের (Total Lunar Eclipse) সময় দেখা যাবে ব্লাড মুন (Blood Moon)। এটা শুধু মহাকাশের একটা বিরল ঘটনাই নয়, আপনার পরের ভাইরাল কনটেন্টও হতে পারে। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন আর ব্লাড মুনের রিল বানিয়ে ভাইরাল হতে চান, কিন্তু ভাবছেন 'আমার ফোন দিয়ে তো চাঁদটা একটা বিন্দুর মতো দেখায়', তাহলে আর চিন্তা নেই। সঠিক ক্যামেরা সেটিংস আর মাত্র ৫ মিনিটের প্রস্তুতিতে আপনিও এমন রিল বানাতে পারেন, যা ইউটিউব বা ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে যেতে পারে।
সেটিং ১: এক্সপোজার কমিয়ে দিন
এটা সবচেয়ে জরুরি টিপস। ব্লাড মুনের ছবি তোলার সময় অনেকেই ব্রাইটনেস বাড়িয়ে দেন, যা সবচেয়ে বড় ভুল। চাঁদ এমনিতেই খুব উজ্জ্বল হয়। তাই ক্যামেরা অন করে চাঁদের ওপর ফোকাস করুন। এরপর স্ক্রিনে আঙুল দিয়ে নিচের দিকে সোয়াইপ করে এক্সপোজার (Exposure) কমিয়ে দিন। এতে চাঁদের লাল রং আরও গভীর আর স্পষ্ট দেখাবে।
সেটিং ২: জুম নয়, ফোন স্থির রাখুন
ডিজিটাল জুম করলে ছবি ফেটে যায় বা ঝাপসা হয়ে যায়। তাই 1x বা 2x অপটিক্যাল জুম ব্যবহার করুন। ফোনটাকে কোনও দেওয়াল, রেলিং বা ট্রাইপডে দাঁড় করিয়ে দিন। এতে ফোন কাঁপবে না। ছবি তোলার আগে ৩ সেকেন্ডের টাইমার লাগান, যাতে বোতাম টেপার সময় হাত কেঁপে ভিডিও নষ্ট না হয়। ফোন স্থির থাকলে চাঁদের ছবি অনেক বেশি শার্প আসবে।
সেটিং ৩: নাইট মোড ব্যবহার করুন, তবে সাবধানে
ফোনের নাইট মোড (Night Mode) নিজে থেকেই অন হয়ে যায়, কিন্তু খেয়াল রাখবেন এক্সপোজার যেন খুব বেশি না হয়। HDR অন রাখুন। আপনার ফোনে যদি প্রো মোড থাকে, তাহলে ISO 100 থেকে 400-এর মধ্যে রাখুন। এতে চাঁদের লাল আভাটা ফুটে উঠবে, পুরো ফ্রেমটা সাদা হয়ে যাবে না।
সেটিং ৪: রিলের জন্য সিনেম্যাটিক টাচ দিন
শুধু চাঁদের ছবি তুললে রিলটা আকর্ষণীয় হবে না। এর সঙ্গে আরও কিছু জিনিস যোগ করুন। যেমন, ফোরগ্রাউন্ডে (Foreground) কোনও গাছ বা বাড়ির সিলুয়েট (শুধু আউটলাইন) রাখুন। ৫-৭ সেকেন্ডের একটা স্লো প্যান শট নিতে পারেন। রিলের জন্য 9:16 ভার্টিকাল ফ্রেমে শুট করুন। ফোন সাপোর্ট করলে 4K ভিডিও বানান। মনে রাখবেন, ১০-১২ সেকেন্ডের ছোট রিল বেশি ভাইরাল হয়।
রিল ভাইরাল করার ট্রিক
শুধু রিল শুট করলেই হবে না। ক্যাপশনে লিখুন, 'আজকের ব্লাড মুন আপনি দেখেছেন?'। লোকেশন ট্যাগ দিন। হ্যাশট্যাগে #BloodMoon #LunarEclipse2026 #SkyWatch-এর মতো কিওয়ার্ড ব্যবহার করুন। চাইলে Canva বা CapCut-এর মতো অ্যাপ দিয়ে হালকা কালার বা কনট্রাস্ট বাড়িয়ে নিতে পারেন।
এই ভুলগুলো একদম করবেন না
ফুল জুম (Full Zoom) করা
ফ্ল্যাশ অন করা
চাঁদকে একদম মাঝে রেখে লম্বা বোরিং ভিডিও বানানো
১ মিনিটের বেশি লম্বা রিল তৈরি করা


