MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Technology
  • Google Fitbit Air: মাত্র ১২ গ্রাম ওজন, ৭ দিনের ব্যাটারি! ভারতে চলে এল গুগলের নতুন ফিটনেস ট্র্যাকার

Google Fitbit Air: মাত্র ১২ গ্রাম ওজন, ৭ দিনের ব্যাটারি! ভারতে চলে এল গুগলের নতুন ফিটনেস ট্র্যাকার

Google Fitbit Air: ভারতে স্ক্রিন ছাড়া নতুন 'ফিটবিট এয়ার' ফিটনেস ট্র্যাকার নিয়ে এল গুগল। এটির দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা।

2 Min read
Author : Subhankar Das
Published : Oct 10 2026, 06:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
স্ক্রিন ছাড়া নতুন 'ফিটবিট এয়ার' ফিটনেস ট্র্যাকার
Image Credit : X

স্ক্রিন ছাড়া নতুন 'ফিটবিট এয়ার' ফিটনেস ট্র্যাকার

গুগল ভারতে তাদের নতুন স্ক্রিনলেস ফিটনেস ট্র্যাকার 'ফিটবিট এয়ার' (Fitbit Air) লঞ্চ করেছে। চলতি ২০২৬ সালের মে মাসে, এটি বিশ্ববাজারে এসেছিল। স্মার্টওয়াচের মতো এটিতে কোনও স্ক্রিন বা নোটিফিকেশনের ঝামেলা নেই। ফলে, ওয়ার্কআউটের সময় মনঃসংযোগ নষ্ট হয় না। একদম হালকা ওজনের এই ডিভাইসটি গুগলের হেলথ ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত। এটি গুগল হেলথ অ্যাপ এবং জেমিনি এআই (Gemini AI) চালিত 'গুগল হেলথ কোচ' সাপোর্ট করে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
দাম ও বিক্রির খুঁটিনাটি
Image Credit : X

দাম ও বিক্রির খুঁটিনাটি

ফিটবিট এয়ারের দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা। অবসিডিয়ান (Obsidian), বেরি (Berry), ল্যাভেন্ডার (Lavender) এবং ফগ (Fog)— এই চারটি রঙে ডিভাইসটি পাওয়া যাচ্ছে। গুগল স্টোর এবং তাদের অনুমোদিত রিটেল পার্টনারদের কাছ থেকে এটি কেনা যাবে। গুগল জানিয়েছে, এই ডিভাইসটি কিনলে গ্রাহকরা ৩ মাসের জন্য 'গুগল হেলথ প্রিমিয়াম' সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে পাবেন, যার মাধ্যমে গুগল হেলথ কোচ ব্যবহার করা যাবে।

Related Articles

Related image1
Top 5 Smartphone Under 20000: পুজোয় গিফট দেওয়ার জন্য ২০,০০০ টাকার নিচে সেরা ৫ ফোন! রইল আকর্ষনীয় ফিচার
Related image2
Philips Smartphone: এবার ভারতের বাজারে আসছে ফিলিপসের স্মার্টফোন, দাম থাকবে বাজেটের মধ্যেই?
35
একনজরে মূল ফিচারগুলি
Image Credit : X

একনজরে মূল ফিচারগুলি

ভারী বা দামি স্মার্টওয়াচ পছন্দ করেন না, এমন মানুষদের কথা মাথায় রেখেই এই ডিভাইসটি তৈরি করেছে গুগল। এতে স্ক্রিন না থাকায়, গুগল হেলথ অ্যাপের মাধ্যমেই স্বাস্থ্যের সব তথ্য দেখতে পাবেন ব্যবহারকারীরা। এটি ২৪ ঘণ্টা হার্ট রেট, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি (HRV) এবং স্ট্রোকের ঝুঁকি এড়াতে AFib অ্যালার্ট দেয়। এছাড়াও রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2), শরীরের তাপমাত্রা এবং ঘুমের হিসাব রাখে। আপনি কী ব্যায়াম করছেন, তা নিজে থেকেই বুঝে নিয়ে অ্যাপে রিপোর্ট তৈরি করে এই ট্র্যাকার। জিম ইকুইপমেন্টের ছবি তুলেও এআই-এর সাহায্যে ওয়ার্কআউট রেকর্ড করা যায়।

45
ব্যাটারি এবং চার্জিং
Image Credit : X

ব্যাটারি এবং চার্জিং

একবার ফুল চার্জ করলে ফিটবিট এয়ারের ব্যাটারি টানা ৭ দিন পর্যন্ত চলবে। এটিতে ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে। মাত্র ৫ মিনিট চার্জ দিলেই সারাদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর ডিভাইসটি পুরোপুরি চার্জ হতে সময় নেয় মাত্র ৯০ মিনিট।

55
স্ট্র্যাপের ধরন এবং স্পেসিফিকেশন
Image Credit : X

স্ট্র্যাপের ধরন এবং স্পেসিফিকেশন

এই ডিভাইসের সঙ্গে বিনামূল্যে একটি 'পারফরম্যান্স লুপ ব্যান্ড' পাওয়া যায়, যা রিসাইকেল করা জিনিস দিয়ে তৈরি। এছাড়াও ওয়ার্কআউটের জন্য ঘাম ও জলরোধী সিলিকন 'অ্যাক্টিভ ব্যান্ড' এবং গয়নার মতো দেখতে 'এলিভেটেড মডার্ন ব্যান্ড' রয়েছে। স্ট্র্যাপ সমেত এই স্ক্রিনলেস ফিটনেস ট্র্যাকারের ওজন মাত্র ১২ গ্রাম। এটি ৮.৩ মিলিমিটার চওড়া। তাছাড়া কোনও ডিসপ্লে নেই। ব্যাটারি চলে ৭ দিন। এটি 5ATM বা ৫০ মিটার গভীরতা পর্যন্ত ওয়াটারপ্রুফ। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ। আর সফটওয়্যার হিসেবে গুগল হেলথ অ্যাপ ও গুগল হেলথ কোচ সাপোর্ট করে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘প্রধানমন্ত্রী আম্বানি!’ মুকেশ আম্বানিকে আবার খোঁচা ইলন মাস্কের, স্টারলিঙ্ক নিয়ে অবস্থানে অনড়
Recommended image2
Indian Railway: ট্রেনের লাইনে পাথর থাকে, কিন্তু মেট্রোর ট্র্যাকে থাকে না কেন?
Recommended image3
Orkut-র কথা মনে আছে? ১২ বছর পর আবার ফিরতে পারে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম
Recommended image4
5G ভুলে যান, এবার 6G-র জন্য প্রস্তুত হোন! ২০৩০ সালেই ভারতে চালু করতে পারে JIO
Recommended image5
ভারতে Starlink চালুতে কী কী সমস্যা হতে পারে? খোদ ইলন মাস্কের Grok AI-ই জানাল ঝুঁকি
Related Stories
Recommended image1
Top 5 Smartphone Under 20000: পুজোয় গিফট দেওয়ার জন্য ২০,০০০ টাকার নিচে সেরা ৫ ফোন! রইল আকর্ষনীয় ফিচার
Recommended image2
Philips Smartphone: এবার ভারতের বাজারে আসছে ফিলিপসের স্মার্টফোন, দাম থাকবে বাজেটের মধ্যেই?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved