- Home
- Technology
- boAt Smart Ring: জ্বর, হার্ট রেট, SpO2 মাপবে বোটের এই নতুন স্মার্ট রিং? বাজারে এল বোট স্মার্ট রিং
boAt Smart Ring: জ্বর, হার্ট রেট, SpO2 মাপবে বোটের এই নতুন স্মার্ট রিং? বাজারে এল বোট স্মার্ট রিং
boAt Smart Ring: স্মার্টওয়াচের দিন শেষ! আজকাল তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় হচ্ছে স্মার্ট রিং। এই ট্রেন্ডে গা ভাসিয়ে boAt বাজারে আনল তাদের নতুন 'অ্যাক্টিভ প্লাস' স্মার্ট রিং। অ্যামাজনে দুর্দান্ত অফারে এটি এখন মাত্র ২,২২০ টাকায় পাওয়া যাচ্ছে।

আঙুলেই বাজিমাত বোটের!
হাতে স্মার্টওয়াচ পরার চল বদলে গিয়ে এখন আঙুলে 'স্মার্ট রিং' পরার নতুন ট্রেন্ড শুরু হয়েছে। তরুণদের কথা মাথায় রেখেই জনপ্রিয় অডিও ও গ্যাজেট কোম্পানি boAt তাদের নতুন 'অ্যাক্টিভ প্লাস' (Active Plus) স্মার্ট রিং বাজারে এনেছে। এটির আসল দাম ৯,৯৯৯ টাকা হলেও, অ্যামাজনে বিশেষ অফারে এটি মাত্র ২,২২০ টাকায় পাওয়া যাচ্ছে।

১০ হাজার টাকার আংটি মাত্র ২,২২০ টাকায়!
মাইক্রো সেন্সরের সাহায্যে এই রিং আপনার হার্ট রেট, শ্বাস-প্রশ্বাস, রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2) এবং ঘুমের মান নিখুঁতভাবে মাপে। পাশাপাশি এটি শরীরের তাপমাত্রাও নজরে রাখে। জ্বরের মতো লক্ষণ থাকলে আগেভাগেই সতর্ক করে দেয়। ওয়ার্কআউটের আগে ও পরে শরীরের তাপমাত্রার পরিবর্তনও রেকর্ড করে এই স্মার্ট রিং।
স্মার্টওয়াচ আর নয়, এটাই যথেষ্ট!
স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এই রিং দেখতে দারুণ প্রিমিয়াম। এতে সহজে স্ক্র্যাচ পড়ে না বা জং ধরে না। খেলাধুলা বা ওয়ার্কআউটের সময় ঘাম বা ধুলোতেও এর কোনও ক্ষতি হয় না। ম্যাগনেটিক চার্জিংয়ের সুবিধা থাকায় তারের ঝামেলা নেই। একবার ফুল চার্জ দিলে টানা ৩০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এই রিং।
আঙুলেই লুকিয়ে স্বাস্থ্যের চাবিকাঠি!
বোট ক্রেস্ট (boAt Crest) অ্যাপের সাহায্যে এই আংটি আপনার শরীরের যাবতীয় ডেটা রেকর্ড করে। স্মার্টওয়াচের বদলে আঙুলে পরার মতো এমন আধুনিক গ্যাজেট এখনকার তরুণদের প্রথম পছন্দ। বোট অ্যাক্টিভ প্লাস (boAt Active Plus) হতে পারে আপনার সেরা সঙ্গী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

