Gmail Account: পাসওয়ার্ড ভুলে গেছেন বা ফোন হারিয়েছে? এবার আর টেনশন নেই। গুগল নিয়ে এল সেলফি দিয়ে অ্যাকাউন্ট রিকভারির নতুন ফিচার।

Gmail Account: পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্ট ফেরত। "পাসওয়ার্ড মনে পড়ছে না" - এই একটা লাইনের জন্য কত কাজ যে আটকে যায়। আর যদি সাথে ফোনটাও হারিয়ে যায়, তাহলে তো জিমেইল, গুগল ফটো, ড্রাইভ সব হাতের বাইরে চলে যাওয়ার ভয়। কিন্তু এবার গুগল এই সমস্যার একদম সহজ সমাধান দিল।

এখন থেকে পাসওয়ার্ড বা রিকভারি নম্বর কিছুই লাগবে না। শুধু একটা লাইভ সেলফি তুললেই আপনি ফেরত পেয়ে যাবেন আপনার Google অ্যাকাউন্ট। গুগল তাদের Account Recovery পেজে নতুন "Verify with Selfie" অপশন যোগ করেছে।

মোবাইল গেছে, পাসওয়ার্ড মনে নেই?

প্রসেসটা খুবই সোজা। প্রথমে http://accounts.google.com/recovery ওয়েবসাইটে গিয়ে আপনার জিমেইল আইডি দিন। পাসওয়ার্ড চাইলে "Try another way" এ ক্লিক করুন। সেখানেই নতুন অপশন হিসেবে "Take a Selfie" দেখতে পাবেন। ক্যামেরা অন হলেই আপনাকে লাইভ সেলফি তুলতে হবে। গুগলের AI তখন আপনার মুখটা আপনার অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বা গুগল ফটোজের ছবির সাথে মিলিয়ে দেখবে। সব ঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই নতুন পাসওয়ার্ড সেট করার লিঙ্ক চলে আসবে।

এই ফিচারটা তাদের জন্য সবচেয়ে বেশি কাজের যারা পাসওয়ার্ড ভুলে গেছেন, যাদের রিকভারি ফোন নম্বর আর কাজ করছে না, বা যাদের ফোন চুরি হয়ে গেছে। এমনকি বহু বছর ধরে লগইন না করা পুরনো অ্যাকাউন্টও এভাবে খোলা যাবে।

১টা সেলফিতেই খুলে যাবে আপনার Google অ্যাকাউন্ট

অনেকেই ভাববেন সেলফির ডেটা নিয়ে কী হবে। গুগল জানিয়েছে এই সেলফি তারা সেভ করে রাখবে না। ভেরিফাই হওয়ার সাথে সাথেই সেটা ডিলিট হয়ে যাবে। আর এটা লাইভ ভেরিফিকেশন, তাই কারও পুরনো ফটো দিয়ে ধোঁকা দেওয়া যাবে না। মাঝে মাঝে চোখের পলক ফেলতে বা মাথা নাড়াতেও বলতে পারে।

তবে দুটো জিনিস মাথায় রাখতে হবে। আপনার অ্যাকাউন্টে আগে থেকে প্রোফাইল পিকচার সেট করা থাকতে হবে। আর সেলফিটা যেন ভালো আলোয় তোলা হয়, মুখ স্পষ্ট বোঝা যায়। এই ফিচারটা ধীরে ধীরে সবার কাছে পৌঁছাচ্ছে, তাই এখনই না দেখলে একটু অপেক্ষা করুন।

পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা এবার শেষ। গুগল প্রমাণ করে দিল আপনার মুখটাই এখন সবচেয়ে বড় পাসওয়ার্ড। তাই অ্যাকাউন্ট লক হলে আর ঘাবড়াবেন না। শুধু ক্যামেরার দিকে তাকিয়ে একবার হাসুন, ব্যস কাজ হয়ে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।