একই ফোনে অফিস আর পার্সোনাল দুটো WhatsApp চালাতে চান? থার্ড পার্টি অ্যাপ ছাড়াই এবার অফিসিয়ালি সম্ভব। জেনে নিন 2 মিনিটের সেটআপ।

আগে দুটো WhatsApp চালাতে গেলে হয় দুটো ফোন লাগত, নাহলে Parallel Space এর মতো থার্ড পার্টি অ্যাপ। কিন্তু সেগুলোতে প্রাইভেসি রিস্ক আর হ্যাং হওয়ার ভয়। এবার টেনশন শেষ। WhatsApp নিজেই অফিসিয়ালি "Add Account" ফিচার এনেছে। মানে একই অ্যাপের ভেতরেই 2টো আলাদা নম্বর। নোটিফিকেশনও আলাদা আসবে।

শর্ত কী?

1. আপনার ফোনে Android 8.0 বা তার উপরের ভার্সন হতে হবে

2. WhatsApp আপডেটেড হতে হবে - Play Store থেকে লেটেস্ট ভার্সন

3. দ্বিতীয় সিম বা e-SIM অ্যাক্টিভ থাকতে হবে OTP ভেরিফাই করার জন্য

একই ফোনে 2টো WhatsApp চালানোর স্টেপ:

WhatsApp আপডেট করুন:

Play Store এ গিয়ে WhatsApp আপডেট আছে কিনা দেখে নিন।

Settings এ যান:

WhatsApp ওপেন করে উপরে ডানদিকে 3টে ডট ⋮ এ ক্লিক করুন।

"Add Account" অপশন সিলেক্ট করুন:

এখানে আপনি "Settings" এর ঠিক নিচেই "Add Account" বা "অ্যাকাউন্ট যোগ করুন" অপশন দেখতে পাবেন।

দ্বিতীয় নম্বর দিন:

যে নম্বরটা WhatsApp এ চালাতে চান সেটা দিন। দেশের কোড +91 সিলেক্ট করতে ভুলবেন না।

OTP দিয়ে ভেরিফাই করুন:

সেই নম্বরে OTP আসবে। OTP বসালেই হয়ে গেল। এবার নাম, প্রোফাইল ফটো সেট করে নিন।

ব্যাস! এবার WhatsApp ওপেন করলেই উপরে প্রোফাইল ফটোতে ক্লিক করে দুটো অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন।

এই ফিচারের 4টি বড় সুবিধা:

1. আলাদা চ্যাট, আলাদা নোটিফিকেশন

অফিসের গ্রুপ আর ফ্যামিলির গ্রুপ একসাথে মিশবে না। দুটো অ্যাকাউন্টের নোটিফিকেশন টোনও আলাদা সেট করতে পারবেন।

2. আলাদা প্রাইভেসি সেটিং

একটাতে Last Seen অন, আরেকটাতে অফ। DP, Status দুটোতেই আলাদা রাখতে পারবেন।

3. থার্ড পার্টি অ্যাপের রিস্ক নেই

এটা WhatsApp এর নিজস্ব ফিচার। তাই ব্যান হওয়ার ভয় বা ডেটা চুরির ভয় নেই।

4. ব্যাটারি আর স্টোরেজ বাঁচবে

দুটো আলাদা অ্যাপ ইনস্টল করতে হবে না। একটা অ্যাপেই দুটো অ্যাকাউন্ট।

গুরুত্বপূর্ণ 3টি কথা :

1. দুটো অ্যাকাউন্টেই আলাদা আলাদা নম্বর লাগবে। একই নম্বর দুবার হবে না।

2. WhatsApp Web-এও দুটো অ্যাকাউন্টই আলাদা আলাদা লগইন করতে পারবেন।

3. iPhone ইউজাররা এখনও শুধু "WhatsApp Business" অ্যাপ দিয়েই 2য় অ্যাকাউন্ট চালাতে পারবে।

আর কোনও Clone অ্যাপের ঝামেলা নেই। অফিসিয়াল, সেফ আর একদম সহজ। আজই সেটআপ করে নিন।