- Home
- Technology
- Huawei Watch Air: ৭ দিনের ব্যাটারি, ৬.৯ মিমি পুরু এবং মাত্র ২৭ গ্রাম ওজন! বাজার কাঁপাতে আসছে হুয়াওয়ে ওয়াচ এয়ার
Huawei Watch Air: ৭ দিনের ব্যাটারি, ৬.৯ মিমি পুরু এবং মাত্র ২৭ গ্রাম ওজন! বাজার কাঁপাতে আসছে হুয়াওয়ে ওয়াচ এয়ার
Huawei Watch Air: মাত্র ৬.৯ মিমি পাতলা টাইটানিয়াম বডি, ১.৯২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ৭ দিনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে ২৪ নভেম্বর বাজারে আসছে 'হুয়াওয়ে ওয়াচ এয়ার' (Huawei Watch Air)।

২৪ নভেম্বর বাজারে আসছে 'হুয়াওয়ে ওয়াচ এয়ার'
চিনে বড়সড় লঞ্চ ইভেন্টের আগে 'হুয়াওয়ে ওয়াচ এয়ার' (Huawei Watch Air) স্মার্টওয়াচের অফিসিয়াল টিজার প্রকাশ করেছে হুয়াওয়ে। চলতি মাসের শেষদিকে, কোম্পানির নতুন ফোল্ডেবল স্মার্টফোন এবং অন্যান্য গ্যাজেটের সঙ্গেই লঞ্চ হবে এই স্মার্টওয়াচ। মাত্র ৬.৯ মিমি পাতলা টাইটানিয়াম বডি, স্কোয়ার ডিসপ্লে এবং খুব সরু বেজেল রয়েছে এতে। তিনটি রঙের অপশনে হুয়াওয়ে এই ঘড়িটি দেখালেও, এর দাম এবং পুরো ফিচার এখনও অফিসিয়ালি নিশ্চিত করেনি।

হুয়াওয়ে ওয়াচ এয়ারের লঞ্চ ডেট ও ফিচার
ফাঁস হওয়া মূল স্পেসিফিকেশন
জনপ্রিয় টিপস্টার 'ডিজিটাল চ্যাট স্টেশন' জানিয়েছে, এতে LTPO 2.0 প্রযুক্তির ১.৯২-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। ৩,৫০০ নিটস পিক ব্রাইটনেস এবং ৮৬% স্ক্রিন-টু-বডি রেশিও থাকবে বলে শোনা যাচ্ছে। মাত্র ২৭ গ্রাম ওজনের এই ঘড়িতে হাই-সিলিকন স্ট্যাকড ব্যাটারি দেওয়া হয়েছে। একবার চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি চলবে। আগে অবশ্য ৫ দিন ব্যাটারি চলার কথা শোনা গিয়েছিল। এতে হুয়াওয়ে ওয়াচ ৬-এর মতো হেলথ ট্র্যাকিং এবং ওয়াচ জিটি ৭ প্রো-এর মতো স্পোর্টস ট্র্যাকিং ফিচার থাকতে পারে। তবে হুয়াওয়ে এখনও এই তথ্যগুলো নিশ্চিত করেনি। ২৪ নভেম্বর চিনে আয়োজিত ইভেন্টে হুয়াওয়ে মেট এক্স৮ ফোল্ডেবল ফোন এবং মেট ৯০ এয়ার-এর সঙ্গেই এই ঘড়ি লঞ্চ হবে।
চিনা কোম্পানির জন্য চিপের নিয়ম কড়া করল TSMC
অন্যদিকে, আমেরিকার নতুন রফতানি নিয়মের কারণে উন্নত চিপ তৈরির ক্ষেত্রে চিনের ক্ষমতা আরও কমানো হয়েছে বলে খবর। জানা গেছে, উন্নত ম্যানুফ্যাকচারিং প্রসেস ব্যবহার করা চীনা চিপ ডিজাইন কোম্পানিগুলোর বেশ কিছু অর্ডারে নিষেধাজ্ঞা বসিয়েছে তাইওয়ানের TSMC। বিশেষ করে এনভিডিয়া (Nvidia) চিপের বদলে যারা নতুন প্রযুক্তি বানাচ্ছে, সেই চীনা কোম্পানিগুলোর জন্য নতুন এআই (AI) প্রসেসর তৈরি করা এবার আরও কঠিন হয়ে দাঁড়াবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

