শীঘ্রই বাজারে আসতে চলেছে আইফোনের নতুন সস্তা মডেল, আইফোন ১৭ই। শোনা যাচ্ছে, এই ফোনের দাম OPPO, Vivo, Motorola-র থেকেও কম হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৪ হাজার টাকা।
ফোনের বাজারে সব থেকে বেশি ক্রেজ আইফোনের। কিন্তু, অধিক দামের কারণে অনেকেই সেই ফোন কিনে উঠতে পারেন না। তবে, এবার সকলের জন্য সুখবর। OPPO, Vivo, Motorola থেকেও সস্তা হতে চলেছে আইফোন। এমনই খবর সর্বত্র। শীঘ্রই বাজারে আসছে iPhone সিরিজের নতুন ফোন। আসছে গত বছর লঞ্চ হওয়া আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্সের চতুর্থ মডেল আসতে চলেছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে আইফোনের নতুন এই মডেল নিয়ে তেমন ঘোষণা করা হয়নি। তবে, সদ্য লিক হল আইফোন 17e-র দাম।
জানা যাচ্ছে, আইফোন 17e-র দাম ৫৯৯ ইউএস ডলার হবে। এটি ফোনের বেস ভেরিয়েন্টের দাম অর্থাৎ ভারতীয় কারেন্সিতে প্রায় ৫৪ হাজার টাকা।
এদিকে OPPO, Vivo, Motorola মতো সংস্থা দেশে ৫জি লঞ্চ করেছে। OPPO রেনে ১৫ প্রো মিনি ৫জি, Vivo x200T, Motorola সিগনেচার লঞ্চ করেছে। বর্তমানে ফোনগুলোর দাম ৫৯,৯৯৯ রাখা হয়েছে। ভারতে আইফোন ১৭ই ফোনের প্রাথমিক দাম এর চেয়ে কম বা বেশি হবে। এখন সেটাই দেখার অপেক্ষা। জানিয়ে রাখি ওয়ান প্লাস ১৫ আর ফোনটিও ১২ জিবি RAM এবং ৫১২ জিবি স্টোরেজ অপশনের দাম ৫২ হাজার ৯৯৯ টাকা।
আগামী ১৯ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসতে চলেছে আইফোন 17e। এদিন অ্যাপেলের পক্ষ থেকে ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে। প্রকাশ্যে আসা ইউটিউব ভিডিও অনুসারে এই ফোনটি Dynamic Island ডিজাইন-সহ লঞ্চ করবে। এটি কোম্পানির প্রথম ‘e’ মডেল। যেখানে রেগুলার নচের বদলে ডায়নেমক আইল্যান্ড ডিসপ্লে আছে।
তিনটি রঙে আসছে এই ফোন। কালো, সাদা এবং বেগুনি রঙে দেখা যাবে। আইফোন 17e ফোনটিতে 60Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ৬.১ ইঞ্চির ডিসপ্লে আছে। সাইজ আইফোন ১৬e ফোনের মতো।


