জিও গ্রাহকরা দীর্ঘদিন সিম রিচার্জ না করলে নম্বর চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। সিম চালু রাখতে কোম্পানি মাত্র ১১ টাকার একটি বিশেষ রিচার্জ প্ল্যান অফার করছে। এই প্ল্যানে ১ ঘণ্টার ভ্যালিডিটি সহ 10GB ডেটা পাওয়া যায়, যা নম্বর অ্যাক্টিভ রাখতে সাহায্য করে।
আজকাল অনেকেরই দুটো করে সিম থাকে। কারণ ভিন্ন হতে পারে। কিন্তু এখন রিচার্জের খরচ অনেকটাই বেড়েছে। তাই মানুষ শুধু দরকারী নম্বরটাই রিচার্জ করেন আর অন্যটা ফেলে রাখেন। এমন গ্রাহকদের এবার বড়সড় সতর্কবার্তা দিল জিও। এখন থেকে রিচার্জ না করলে আপনার নম্বরটি চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, যে গ্রাহকরা দীর্ঘদিন সিম রিচার্জ না করে রেখেছেন, কোম্পানি তাঁদের সতর্কতামূলক মেসেজ পাঠাচ্ছে। মেসেজে বলা হচ্ছে যে, আপনার নম্বরে রিচার্জ করা উচিত। না হলে ইনকামিং কল এবং এসএমএস পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। দীর্ঘদিন রিচার্জ না করলে আপনার মোবাইল নম্বরটি পাকাপাকিভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
তাহলে আপনার কী করা উচিত?
আপনার যদি দুটো সিমেরই দরকার থাকে, তাহলে দুটোতেই রিচার্জ করা জরুরি। একটা সিমে আপনার দরকারি প্ল্যান ভরতে পারেন। আর অন্য নম্বরটি চালু রাখার জন্য গ্রাহকদের সামনে একটি বিশেষ রিচার্জ অফার এনেছে কোম্পানি। সেটা হল মাত্র ১১ টাকার রিচার্জ প্ল্যান!
জিওর এমন কড়া সিদ্ধান্তের কারণ কী?
টেলিকম কোম্পানিগুলোকে এখন কড়া নিয়ম মেনে চলতে হচ্ছে।
একইভাবে জিও-ও এই নির্দেশিকাগুলি অনুসরণ করে।
রিচার্জের মেয়াদ শেষ হলে নির্দিষ্ট সময় পর্যন্তই পরিষেবা কাজ করে।
মেসেজ ও কল মাত্র কয়েকদিনের জন্যই আসে।
কয়েক সপ্তাহ ধরে রিচার্জ না করলে আপনি আর কোনও পরিষেবা পাবেন না।
সিম বন্ধ হওয়ার আগেই কোম্পানি মেসেজ করে রিচার্জ করার কথা মনে করিয়ে দেয়। সতর্ক করার পরেও যদি সিমে রিচার্জ না করেন, তাহলে TRAI-এর নিয়ম অনুযায়ী ৯০ দিন পর নম্বরটি নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে। অথবা সেই নম্বরটি অন্য কাউকে দিয়ে দেওয়া হতে পারে।
কী কী সমস্যা হতে পারে?
মোবাইল নম্বরগুলো বেশিরভাগ সময়ই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং সোশ্যাল মিডিয়ার সাথে লিঙ্ক করা থাকে। যদি নম্বরটি বন্ধ হয়ে যায়, তাহলে বড় সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই জিও পরামর্শ দিয়েছে মাত্র ১১ টাকা রিচার্জ করে নম্বরটি চালু রাখার। এটি জিওর সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যানগুলির মধ্যে একটি। ১১ টাকায় আপনার নম্বরটি রিচার্জ করার সাথে সাথেই, আপনি একটি মেসেজ পাবেন যে আপনার সিম কার্ড সিস্টেমে অ্যাক্টিভ রয়েছে।
১১ টাকা রিচার্জ করলে আপনি ১ ঘণ্টার ভ্যালিডিটি সহ 10GB হাই-স্পিড ডেটা পাবেন। ডেটার মেয়াদ মাত্র ১ ঘণ্টা হলেও, আপনার নম্বরটি অ্যাক্টিভ রাখতে এটি একটি দারুণ উপায়। যারা কম খরচে তাদের পুরোনো নম্বরটি নিরাপদে রাখতে চান, তাদের জন্য এই বিকল্পটি একদম উপযুক্ত।














