MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Technology
  • JioPC Cloud Service: পুরনো কম্পিউটারকে বানিয়ে দেবে নতুন! কীভাবে কাজ করবে জিওপিসি পরিষেবা?

JioPC Cloud Service: পুরনো কম্পিউটারকে বানিয়ে দেবে নতুন! কীভাবে কাজ করবে জিওপিসি পরিষেবা?

JioPC Cloud Service: আপনার পুরনো কম্পিউটার কি খুব স্লো হয়ে গেছে? স্টোরেজ ফুল? নতুন সফটওয়্যার চলছে না? আর চিন্তা নেই। নতুন কম্পিউটার না কিনেই পুরনো ল্যাপটপ বা ডেস্কটপকে সুপারফাস্ট করে তোলার জন্য Jio নিয়ে এল এক নতুন পরিষেবা।

2 Min read
Author : Subhankar Das
Published : Sep 04 2026, 10:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
যে কোনও নেটওয়ার্ক ইউজারই জিওপিসি ব্যবহার করতে পারেন
Image Credit : Gemini AI

যে কোনও নেটওয়ার্ক ইউজারই জিওপিসি ব্যবহার করতে পারেন

আগে এই পরিষেবা শুধু জিওহোম ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য ছিল। কিন্তু এখন জিও এই পরিষেবা সমস্ত ইন্টারনেট ব্যবহারকারীর জন্য খুলে দিয়েছে। এর জন্য জিও সিম বা জিও ব্রডব্যান্ড কানেকশন থাকার কোনও দরকার নেই। যে কোনও কোম্পানির ইন্টারনেট থাকলেই এই পরিষেবা ব্যবহার করা যাবে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পুরনো কম্পিউটারে 16GB RAM, 1TB স্টোরেজ পাওয়ার
Image Credit : Gemini AI

পুরনো কম্পিউটারে 16GB RAM, 1TB স্টোরেজ পাওয়ার

জিওপিসি-র বিশেষত্ব হল, নতুন কোনও হার্ডওয়্যার না কিনেই ক্লাউডেরমাধ্যমে কম্পিউটিং ক্ষমতা বাড়ানো যায়। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ পেতে পারেন। ৩-৪ বছরের পুরনো কম্পিউটার স্লো হয়ে গেলে বা স্টোরেজ ভরে গেলে, নতুন কম্পিউটার না কিনে জিওপিসি-র মাধ্যমে আধুনিক কম্পিউটিংয়ের অভিজ্ঞতা পাওয়া সম্ভব। জিও জানাচ্ছে, এটি একটি সাশ্রয়ী বিকল্প।

Telecom Subscribers: জুলাই মাসে ভারতে গ্রাহক সংখ্যা ছাড়াল ১৩৫ কোটি, শীর্ষে জিও

Related Articles

Related image1
Jio Freedom Plan: গ্রাহকদের জন্য জিও নিয়ে এল ফ্রিডম প্ল্যান! আনলিমিটেড ইন্টারনেট, সঙ্গে একগুচ্ছ OTT অ্যাপস ফ্রি
Related image2
Telecom Subscribers: জুলাই মাসে ভারতে গ্রাহক সংখ্যা ছাড়াল ১৩৫ কোটি, শীর্ষে জিও
35
মাত্র ৫ মিনিটেই অ্যাক্টিভেট করা যায়
Image Credit : Gemini AI

মাত্র ৫ মিনিটেই অ্যাক্টিভেট করা যায়

জিওপিসি পরিষেবা চালু করার জন্য খুব বেশি টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নেই। সাবস্ক্রিপশন নেওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি অ্যাক্টিভেট করা যায়। এর সুবিধা হল— নতুন কম্পিউটার কেনার দরকার নেই, নতুন হার্ডওয়্যার লাগানোর ঝামেলা নেই এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা সরানোর সমস্যাও নেই। প্রায় ৫ মিনিটেই পরিষেবাটি চালু হয়ে যায়।
45
পুরনো কম্পিউটারেও এআই পাওয়ার, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা
Image Credit : Gemini AI

পুরনো কম্পিউটারেও এআই পাওয়ার, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা

এখন শিক্ষা, চাকরি বা ব্যবসায় আর্টিফিশিয়ালইন্টেলিজেন্স বা AI-এর ব্যবহার দ্রুত বাড়ছে। কিন্তু AI-ভিত্তিক সফটওয়্যার চালাতে শক্তিশালী কম্পিউটার লাগে। জিওপিসি-র বেশিরভাগ প্রসেসিং ক্লাউডে হয়, তাই কম ক্ষমতার পুরনো কম্পিউটারও আধুনিক AI অ্যাপ্লিকেশন চালাতে পারবে। জিও-র মতে, ৮ বছরের পুরনো কম্পিউটারও জিওপিসি-র মাধ্যমে AI-এর জন্য তৈরি হয়ে যাবে। এর ফলে, ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে।

Jio Freedom Plan: গ্রাহকদের জন্য জিও নিয়ে এল ফ্রিডম প্ল্যান! আনলিমিটেড ইন্টারনেট, সঙ্গে একগুচ্ছ OTT অ্যাপস ফ্রি

55
জিওপিসি-র প্ল্যান এবং দাম কত?
Image Credit : Gemini AI

জিওপিসি-র প্ল্যান এবং দাম কত?

জিওপিসি দুটি প্ল্যান অফার করছে— সাধারণ জিওপিসি এবং জিওপিসি আলট্রা। জিওপিসি প্ল্যানে ৮জিবি র‍্যাম ও ৫০০জিবি স্টোরেজ পাওয়া যায়। অন্যদিকে, জিওপিসি আলট্রা প্ল্যানে ১৬জিবি RAM ও ১টিবি স্টোরেজ রয়েছে। দামের ক্ষেত্রে ২ মাসের জন্য জিওপিসি-র দাম ১০০০ টাকা এবং জিওপিসি আলট্রা-র দাম ১২০০ টাকা। এক বছরের জন্য জিওপিসি-র দাম ২০০০ টাকা এবং আলট্রা-র দাম ২৫০০ টাকা। দীর্ঘমেয়াদী প্ল্যানে জিওপিসি-র জন্য ৪০০০ টাকা এবং আলট্রা-র জন্য ৫০০০ টাকা দিতে হবে। এটি ক্লাউড-ভিত্তিক পরিষেবা হওয়ায় একটি স্থিতিশীল ইন্টারনেট কানেকশন থাকা জরুরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
EOS-05 Satellite: উপর থেকে নজর রাখবে সর্বক্ষণ, EOS-05-কে জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে পৌঁছে দিল ISRO
Recommended image2
সুইচ অফ করার পরেও মিটমিট করছে LED বাল্ব? ভূত নয়, বড় বিপদের সংকেত, বাড়ছে বিলও
Recommended image3
কর্ণাটকে শীর্ষস্থানীয় কূটনীতিকরা, লক্ষ্য বিনিয়োগ আর আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানো
Recommended image4
ফোন লক থাকলেও WhatsApp সেফ নয়! এই একটি ফিচার অন না করলে ফাঁস হবে সব চ্যাট
Recommended image5
Phone Charging: ফোন চার্জ দেওয়ার সময় এই ভুলগুলো করলেই সর্বনাশ! মাথায় রাখবেন যে বিষয়গুলি
Related Stories
Recommended image1
Jio Freedom Plan: গ্রাহকদের জন্য জিও নিয়ে এল ফ্রিডম প্ল্যান! আনলিমিটেড ইন্টারনেট, সঙ্গে একগুচ্ছ OTT অ্যাপস ফ্রি
Recommended image2
Telecom Subscribers: জুলাই মাসে ভারতে গ্রাহক সংখ্যা ছাড়াল ১৩৫ কোটি, শীর্ষে জিও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved