MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Ranu Mondal Video Viral
Bengal Richest Person
East Bengal FC
Ration Cards
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
8th Pay Commission
West Bengal Weather Update
West Bengal DA Hike
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Technology
  • Meta Rules: এবার থেকে রাত জেগে Instagram-Facebook নয়! দিনেও সময় নিয়ন্ত্রিত! মেটার নতুন নিয়ম?

Meta Rules: এবার থেকে রাত জেগে Instagram-Facebook নয়! দিনেও সময় নিয়ন্ত্রিত! মেটার নতুন নিয়ম?

Meta Rules: কিশোর-কিশোরীদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুকে কড়া নিয়ম আনছে মেটা। এবার থেকে রাত জেগে স্ক্রল করা বা ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো বন্ধ হতে চলেছে।

2 Min read
Author : Subhankar Das
Published : Aug 30 2026, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারের নিয়মে বড়সড় বদল
Image Credit : AI

ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারের নিয়মে বড়সড় বদল

মেটা এবার কিশোর-কিশোরীদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারের নিয়মে বড়সড় বদল আনছে। আমেরিকার ৪৭টি প্রদেশ, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া এবং অন্যান্য অঞ্চলে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তির অভিযোগ ওঠে। এর পরেই মেটা এই নতুন নিয়ম আনতে বাধ্য হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এই ফিচারগুলি চালু হবে, তবে বয়স যাচাইয়ের মতো কিছু বদল আসতে এক বছরও লাগতে পারে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
নতুন নিয়ম কী বলছে?
Image Credit : AI

নতুন নিয়ম কী বলছে?

নতুন নিয়ম অনুযায়ী, কিশোর-কিশোরীরা দিনে মাত্র দু'ঘণ্টা ইনস্টাগ্রাম ও ফেসবুকব্যবহার করতে পারবে। তবে বাবা-মায়েরা চাইলে 'পেরেন্টাল কন্ট্রোলস'-এর মাধ্যমে এই সময় বাড়াতে পারবেন। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যাপগুলি নিজে থেকেই লক হয়ে যাবে। স্কুল চলাকালীন, অর্থাৎ সকাল ৮টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, মেটা নোটিফিকেশন সাইলেন্ট মোডে রাখবে। একটানা ১৫ মিনিট ব্যবহার করলেই একটি সতর্কবার্তাও আসবে।

কেন মোদীর 'ফ্রেন্ডস' ভিডিও ডিলিট? গুগল, মেটা, এক্স-কে তলব করল সংসদীয় কমিটি

Related Articles

Related image1
Meta Business: মেটা আনতে চলেছে 'নো অ্যাডস সাবস্ক্রিপশন', মাসে কত টাকা লাগবে এবার?
Related image2
কেন মোদীর 'ফ্রেন্ডস' ভিডিও ডিলিট? গুগল, মেটা, এক্স-কে তলব করল সংসদীয় কমিটি
34
দিনে মাত্র দু'ঘণ্টাই সময় পাবে
Image Credit : stockPhoto

দিনে মাত্র দু'ঘণ্টাই সময় পাবে

শুধু ১৫ মিনিট নয়, ৬০ এবং ৯০ মিনিট ব্যবহারের পরেও আবার সতর্কবার্তা দেখানো হবে। এই বদলের পর রাতে অ্যাপব্যবহার করা যাবে না এবং দিনে মাত্র দু'ঘণ্টাই সময় পাবে কিশোর-কিশোরীরা। মার্ক জাকারবার্গের সংস্থা মেটা ক্যালিফোর্নিয়ার আদালতে একটি সম্মতিপত্র জমা দিয়েছে। সেখানে তারা ১৪ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.১৫ লক্ষ কোটি টাকা) জরিমানা এবং আদালতের প্রস্তাবিত নিয়ম মেনে নেওয়ার কথা জানিয়েছে।

Meta Business: মেটা আনতে চলেছে 'নো অ্যাডস সাবস্ক্রিপশন', মাসে কত টাকা লাগবে এবার?

44
মেটাকে সতর্ক করেছে
Image Credit : Asianet News

মেটাকে সতর্ক করেছে

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টার অফিস জানিয়েছে, এই নিয়ম শুধুমাত্র ১৮ বছরের কম বয়সীদের জন্য প্রযোজ্য। তবে মেটা কবে থেকে এই নিয়ম পুরোপুরি চালু করবে, তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি ভারত সরকারও শিশু সুরক্ষা নিয়ে কড়া অবস্থান নিয়েছে এবং মেটাকে সতর্ক করেছে। বিশেষ করে ইনস্টাগ্রাম ও ফেসবুকে শিশুদের উপর যৌন হেনস্থার বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। এরপর থেকেই মেটা বেআইনি কনটেন্ট ফিল্টার করতে এবং সরাতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
৮০-র দশকের লুকে ফিরতে চান? ChatGPT-তে এই প্রম্পট লিখলেই হবে ম্যাজিক
Recommended image2
Composite Cement: শুধু সিমেন্ট ছাড়ুন, এবার বাড়ি তৈরি করুন কম্পোজিট সিমেন্ট দিয়ে, বিরাট স্ট্রেংথ
Recommended image3
8000mAh ব্যাটারির নতুন চমক, জেনে নিন আর কী কী ফিচার্স আছে Oppo A7 Pro ফোনে
Recommended image4
Airtel Offer: গণেশ চতুর্থীতে গ্রাহকদের জন্য অ্যাডোব এক্সপ্রেস প্রিমিয়ামের মাধ্যমে এয়ারটেলের বিশেষ অফার, রইল বিস্তারিত
Recommended image5
ক্যামেরাতে দেখা যাবে জলের নীচে মাছের ঝাঁক কোথায়, এবার AI ছিপ আনল চিন, কোথায় কিনবেন?
Related Stories
Recommended image1
Meta Business: মেটা আনতে চলেছে 'নো অ্যাডস সাবস্ক্রিপশন', মাসে কত টাকা লাগবে এবার?
Recommended image2
কেন মোদীর 'ফ্রেন্ডস' ভিডিও ডিলিট? গুগল, মেটা, এক্স-কে তলব করল সংসদীয় কমিটি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved