MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Technology
  • Job Portal: OpenAI আনছে নতুন AI জব পোর্টাল! LinkedIn-এর প্রতিদ্বন্দ্বী কি তৈরি?

Job Portal: OpenAI আনছে নতুন AI জব পোর্টাল! LinkedIn-এর প্রতিদ্বন্দ্বী কি তৈরি?

Job Portal: নতুন এআই পরিচালিত জব পোর্টাল আনছে OpenAI। বলা হচ্ছে, LinkedIn-এর প্রতিযোগী হিসেবে আগামী ২০২৬ সালে, একটি নতুন AI পরিচালিত জব পোর্টাল চালু করবে ওপেন এআই। 

2 Min read
Author : Subhankar Das
Published : Sep 06 2025, 06:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
AI এবং নতুন কর্মসংস্থান
Image Credit : Gemini

AI এবং নতুন কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তা কি চাকরি কেড়ে নেবে? আগামী ২০৩০ সালের মধ্যে লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাতেন বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তবে ChatGPT-এর নির্মাতা OpenAI এই আশঙ্কাকে দূর করতে একটি নতুন প্রোজেক্টের ঘোষণা করেছে। জানা যাচ্ছে, আসন্ন ২০২৬ সালের মাঝামাঝি সময়ে, একটি AI পরিচালিত জব পোর্টাল চালু করা হবে। এটি বিশ্বের বৃহত্তম পেশাদার নেটওয়ার্কিং সাইট LinkedIn-এর প্রতিযোগী হিসেবে বাজারে আসতে বলে খবর। AI সার্টিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে এই প্রকল্পটি একাধিক কর্মসংস্থান তৈরি করবে এবং কর্মীদেরকে অনেক সংস্থার সঙ্গে যুক্ত করবে বলে জানা যাচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
OpenAI-এর জব পোর্টালের বিশেষ ফিচার কী?
Image Credit : social media

OpenAI-এর জব পোর্টালের বিশেষ ফিচার কী?

নতুন এই জব পোর্টালের মূল লক্ষ্য হল, AI-এর সাহায্যে একটি কোম্পানির চাহিদা এবং কর্মীদের দক্ষতার মধ্যে সঠিক মিল খুঁজে বের করা। সেই অনুযায়ী রিক্রুটমেন্ট। OpenAI-এর অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান ফিজি সিমো তাঁর নিজের ব্লগে এই তথ্য জানিয়েছেন। এই বিশেষ পোর্টালটি বড় সংস্থাগুলির পাশাপাশি ছোটম মাঝারি এবং সরকারি সংস্থাগুলিকেও দক্ষ কর্মী খুঁজে পেতে সাহায্য করবে। তাছাড়া এই পদক্ষেপটি Microsoft-এর LinkedIn-এর সঙ্গে OpenAI-কে জমজমাট প্রতিযোগিতায় নিয়ে আসবে বলেই মত বিশেষজ্ঞদের। 

Related Articles

Related image1
Sam Altman: যে বোর্ড বরখাস্ত করিয়েছিল, সেই বোর্ডের প্রত্যেক মেম্বারকে ছাঁটাই করে দিলেন স্যাম অল্টম্যান! OpenAI-তে ফিরে এলেন রাজার মেজাজে
Related image2
OpenAI: গুগল ক্রোমকে সরিয়ে বাজারের দখল নেবে ওপেন এআই-এর নতুন ব্রাউজার?
34
ওয়ালমার্টের সঙ্গে পার্টনারশিপ
Image Credit : Getty

ওয়ালমার্টের সঙ্গে পার্টনারশিপ

জব পোর্টাল ছাড়াও একটি অ্যাকাডেমির মাধ্যমে কর্মীদেরকে এআই সম্পর্কিত দক্ষতা, শিক্ষা এবং সার্টিফিকেট প্রদান করারও পরিকল্পনা করেছে OpenAI। এই সার্টিফিকেট প্রোগ্রামগুলি চাকরিপ্রার্থীদের AI দক্ষতা প্রমাণ করতে সাহায্য করবে। অন্যদিকে, ওয়ালমার্টের সঙ্গে পার্টনারশিপে ২০২৫ সালের শেষদিকে একটি পরীক্ষামূলক প্রকল্প তারা শুরু করবে এবং ২০৩০ সালের মধ্যে এক কোটি আমেরিকানকে AI সার্টিফিকেট প্রদানের লক্ষ্য রাখা হয়েছে সেই প্রোজেক্টের অংশ হিসেবে। 

44
৫০% চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে?
Image Credit : Getty

৫০% চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে?

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে দ্রুত বর্ধনশীল Anthropic কোম্পানির CEO আগামী ২০৩০ সালের মধ্যে ৫০% চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। সেই ঝুঁকি বুঝতে পেরেই OpenAI এবার এই বিশেষ জব পোর্টালটি চালু করতে চলেছে। অপরদিকে, AI প্রযুক্তির কারণে, পরিবর্তন অনিবার্য হলেও কর্মীদের নতুন ধরণের দক্ষতা শিখিয়ে তাদের চাকরির জন্য প্রস্তুত করাও সংস্থার একটি কর্তব্য বলে OpenAI বিশ্বাস করে। এদিকে OpenAI-এর এই নতুন পোর্টাল চাকরি হারানোর ভয় দূর করে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করছেন অনেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nancy Grace Roman Telescope: লক্ষ্য নতুন গ্রহের সন্ধান, মহাকাশে পাড়ি ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের
Recommended image2
Meta Rules: এবার থেকে রাত জেগে Instagram-Facebook নয়! দিনেও সময় নিয়ন্ত্রিত! মেটার নতুন নিয়ম?
Recommended image3
iPhone Price Drop: নতুন iPhone 18 Pro আসার আগেই বিরাট ছাড়! সস্তায় iPhone 17 Pro আর Pro Max কেনার সেরা সুযোগ
Recommended image4
Recharge Benefits: BSNL-এর বাম্পার ধামাকা! ২৩৯৯ টাকায় ৪১২ দিন, রিচার্জের চিন্তা শেষ
Recommended image5
iPhone 17 Pro: নতুন ফোন আসার আগেই দাম কমল! এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?
Related Stories
Recommended image1
Sam Altman: যে বোর্ড বরখাস্ত করিয়েছিল, সেই বোর্ডের প্রত্যেক মেম্বারকে ছাঁটাই করে দিলেন স্যাম অল্টম্যান! OpenAI-তে ফিরে এলেন রাজার মেজাজে
Recommended image2
OpenAI: গুগল ক্রোমকে সরিয়ে বাজারের দখল নেবে ওপেন এআই-এর নতুন ব্রাউজার?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved