২০২৬-এর শেষে ভারতে আসতে পারে Apple Pay।iPhone, Apple Watch দিয়ে কার্ড ট্যাপ করে পেমেন্ট হবে। প্রথমে UPI থাকবে না, শুধু ক্রেডিট-ডেবিট কার্ড চলবে।
ভারতের ডিজিটাল পেমেন্টের বাজার এখন GPay, PhonePe, Paytm-এর দখলে। কিন্তু Apple-ও এবার এখানে নামতে চলেছে। Apple Pay অলরেডি দুনিয়ার ৮৯টা দেশে আছে। ভারতে লঞ্চের জন্য Apple এখন ব্যাঙ্ক, রেগুলেটর আর Visa, Mastercard-এর সাথে কথা বলছে।
** Apple Pay ভারতে কীভাবে কাজ করবে? Apple Pay আসলে কার্ড বেসড "ট্যাপ টু পে" সিস্টেম।
প্রথম ধাপে যা পাবেন: 1. কার্ড অ্যাড করুন: আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড Apple Wallet-এ সেভ করে রাখবেন। এখন ভারতে কার্ড অ্যাড হয় না, লঞ্চের পর হবে। 2. ট্যাপ করে পেমেন্ট: দোকান, রেস্টুরেন্ট, পেট্রোল পাম্পে NFC সাপোর্টেড PoS মেশিনে আপনার iPhone বা Apple Watch ট্যাপ করলেই পেমেন্ট হয়ে যাবে। কার্ড বের করার দরকার নেই। 3. অনলাইন আর অ্যাপে: যেসব অ্যাপ বা ওয়েবসাইট Apple Pay সাপোর্ট করবে সেখানেও Face ID বা Touch ID দিয়ে পেমেন্ট করতে পারবেন।
কার্ড নম্বর দোকানদার দেখতে পাবে না। ফলে সিকিউরিটি বেশি।
GPay, PhonePe থেকে কী আলাদা? এটাই সবচেয়ে বড় পয়েন্ট।
Apple Pay = কার্ড দিয়ে NFC পেমেন্ট। GPay/PhonePe = UPI দিয়ে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পেমেন্ট।
মানে প্রথমে Apple Pay-তে UPI থাকবে না। আপনাকে কার্ড লিঙ্ক করতেই হবে। UPI ইন্টিগ্রেশন পরে আসতে পারে, কারণ তার জন্য আলাদা রেগুলেটরি অ্যাপ্রুভাল লাগবে।
আরেকটা কথা - Apple Pay শুধু Apple ডিভাইসেই চলবে। iPhone, iPad, Apple Watch, Mac। Android-এ চলবে না।
* কবে আসছে আর কে ব্যবহার করতে পারবে? রিপোর্ট বলছে ২০২৬-এর শেষের দিকে লঞ্চ হতে পারে। তবে এখনও রেগুলেটরি ক্লিয়ারেন্স বাকি।
কে ব্যবহার করতে পারবে? যাদের NFC সাপোর্টেড iPhone বা Apple Watch আছে, আর ভারতীয় ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ড আছে। এখনও ভারতীয় কার্ড Apple Wallet-এ অ্যাড হয় ন। ভ্
ভারত UPI-র দেশ। QR স্ক্যান করেই সবাই অভ্যস্ত। তাই ধন্যবাদ Apple Pay সরাসরি GPay-কে টক্কর দেবে না। এটা মূলত iPhone ইউজারদের জন্য প্রিমিয়াম, কার্ড-বেসড কন্ট্যাক্টলেস পেমেন্টের অপশন হবে।


