MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Technology
  • Phone Charging: ফোন চার্জ দেওয়ার সময় এই ভুলগুলো করলেই সর্বনাশ! মাথায় রাখবেন যে বিষয়গুলি

Phone Charging: ফোন চার্জ দেওয়ার সময় এই ভুলগুলো করলেই সর্বনাশ! মাথায় রাখবেন যে বিষয়গুলি

Phone Charging: শুধু দিনরাত ফোন ব্যবহার করলেই হবে না, ঠিকভাবে চার্জ দেওয়ার নিয়মটাও জানতে হবে। অনেকেই চার্জে বসানোর সময় বা চার্জ থেকে খোলার সময়, এমন কিছু ভুল করেন, যা ফোনের আয়ু কমিয়ে দেয়।

2 Min read
Author : Subhankar Das
Published : Sep 02 2026, 06:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ফোন থেকে চার্জার খোলার সঠিক নিয়মটা ঠিক কী?
Image Credit : Gemini AI

ফোন থেকে চার্জার খোলার সঠিক নিয়মটা ঠিক কী?

স্মার্টফোন এখন আমাদের জীবনের একটি অন্যতম জরুরি অংশ। কথা বলা, ইন্টারনেট সার্ফিং, ব্যাঙ্কিং বা বিনোদন, সবকিছুর জন্যই আমরা ফোনের ওপর নির্ভরশীল। কিন্তু এই প্রয়োজনীয় ডিভাইসটি চার্জ দেওয়ার সময়, আমরা প্রায়ই কিছু না কিছু ভুল করে ফেলি, যা বড় বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে, চার্জার খোলার সময় একটি সাধারণ ভুল ফোন ও চার্জার উভয়েরই ক্ষতি করতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
ফোন চার্জিং থেকে খোলার সময় এই ভুলগুলি একদম করবেন না
Image Credit : Getty

ফোন চার্জিং থেকে খোলার সময় এই ভুলগুলি একদম করবেন না

অনেকেই ফোনথেকে চার্জার খোলার সময়, তার ধরে হ্যাঁচকা টান দেন। এটা একদম ভুল পদ্ধতি। এভাবে টানলে কেবলের ভেতরের সূক্ষ্ম তার ছিঁড়ে যেতে পারে বা কানেক্টরের ক্ষতি হতে পারে। তার ফলে, শুধু চার্জিং কেবলই নয়, আপনার ফোনের চার্জিং পোর্টেরও বড়সড় ক্ষতি হতে পারে। তাই সব সময় কানেক্টরের প্লাস্টিক বা মেটালের মাথা ধরে আলতো করে চার্জার খুলুন। যদি আপনার চার্জিং কেবলের তার বেরিয়ে আসে বা সেটি ক্ষতিগ্রস্ত হয়, তবে তা ব্যবহার করা একেবারেই উচিত নয়। কারণ এটি ফোনকে অতিরিক্ত গরম করে তুলতে পারে।

Philips Smartphone: এবার ভারতের বাজারে আসছে ফিলিপসের স্মার্টফোন, দাম থাকবে বাজেটের মধ্যেই?

Related Articles

Related image1
Smartphone Deals: সেল শুরু Amazon-এ! Samsung থেকে Xiaomi, প্রিমিয়াম ফোনে বাম্পার ছাড়
Related image2
Philips Smartphone: এবার ভারতের বাজারে আসছে ফিলিপসের স্মার্টফোন, দাম থাকবে বাজেটের মধ্যেই?
34
সুইচ বোর্ড থেকেও সাবধানে খুলুন
Image Credit : Gemini

সুইচ বোর্ড থেকেও সাবধানে খুলুন

শুধু ফোনথেকেই নয়, সুইচবোর্ড বা সকেট থেকে চার্জার অ্যাডাপ্টার খোলার সময়ও তার ধরে টানবেন না। অ্যাডাপ্টারটি হাত দিয়ে ধরে সাবধানে খুলুন। ব্যাটারি পুরোপুরি ০% হতে দেবেন না বা প্রতিবার ১০০% চার্জ দেওয়ারও দরকার নেই। ব্যাটারি লেভেল ২০%-৮০%-এর মধ্যে রাখলে ব্যাটারির আয়ু বাড়তে পারে। সারারাত ফোন চার্জে দিয়ে রাখবেন না, এতে ব্যাটারি গরম হয়ে তার কার্যক্ষমতা কমে যায়। চার্জ দেওয়ার সময়, ফোনের মোটা কভার খুলে রাখুন, যাতে ফোন অতিরিক্ত গরম না হয়।

Smartphone Deals: সেল শুরু Amazon-এ! Samsung থেকে Xiaomi, প্রিমিয়াম ফোনে বাম্পার ছাড়

44
নকল চার্জার ব্যবহার করবেন না
Image Credit : Gemini

নকল চার্জার ব্যবহার করবেন না

সবসময় ফোনের সঙ্গে দেওয়া আসল চার্জার বা নামী ব্র্যান্ডের সার্টিফায়েড চার্জার ব্যবহার করুন। নকল চার্জার ফোনের ব্যাটারি নষ্ট করে দেয়। চার্জ দেওয়ার সময়, গেম খেলা বা ভিডিও দেখা থেকে বিরত থাকুন। এতে ব্যাটারির ওপর দ্বিগুণ চাপ পড়ে এবং ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। সরাসরি রোদ লাগে এমন জায়গায় বা বালিশের নিচে ফোন চার্জে বসাবেন না। এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললেই আপনার ফোনের আয়ু বাড়বে এবং আপনিও সুরক্ষিত থাকবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
Foldable iPhone: ফোল্ডেবল আইফোনে লেখা যাবে Apple Pencil দিয়ে! কিন্তু স্বপ্ন ভাঙল অ্যাপেলের, ডিসপ্লে বাঁচাতেই বড় সিদ্ধান্ত
Recommended image2
Artificial Intelligence: বছরে ৩০ ট্রিলিয়ন ডলার যোগ করবে AI, বিশ্ব অর্থনীতি বদলে যাবে? বললেন ইলন মাস্ক
Recommended image3
ভারতে কবে আসছে iPhone 18 Pro Max? জেনে নিন অ্যাপলের নতুন ফোনের দাম ও ফিচার্স
Recommended image4
Vivo T5 5G: দানব ব্যাটারি আর 144Hz ডিসপ্লে নিয়ে ভারতে আসছে ভিভোর নতুন ফোন, দাম কত?
Recommended image5
Technology News: ফোন ১০০% চার্জ হওয়ার পরেও চার্জে লাগিয়ে রাখেন? এই ভুলেই বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে
Related Stories
Recommended image1
Smartphone Deals: সেল শুরু Amazon-এ! Samsung থেকে Xiaomi, প্রিমিয়াম ফোনে বাম্পার ছাড়
Recommended image2
Philips Smartphone: এবার ভারতের বাজারে আসছে ফিলিপসের স্মার্টফোন, দাম থাকবে বাজেটের মধ্যেই?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved