MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Technology
  • POCO X8 Pro: একবার চার্জ দিলেই পাঁচদিন চলবে? স্মার্টফোন দুনিয়ায় প্রথমবার 9000mAh ব্যাটারি নিয়ে আসছে পোকো

POCO X8 Pro: একবার চার্জ দিলেই পাঁচদিন চলবে? স্মার্টফোন দুনিয়ায় প্রথমবার 9000mAh ব্যাটারি নিয়ে আসছে পোকো

POCO X8 Pro: খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এতে থাকছে 9000mAh ব্যাটারি এবং সুপার ফাস্ট চার্জিং। মাত্র একবার চার্জ দিলেই পাঁচদিন পর্যন্ত চলার ক্ষমতা রাখবে এই ফোন। জেনে নিন দাম ও অন্যান্য ফিচার।

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 19 2026, 02:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
শক্তিশালী 9000mAh ব্যাটারি
Image Credit : POCO

শক্তিশালী 9000mAh ব্যাটারি

ভারতের স্মার্টফোন বাজারে 'মিড-রেঞ্জ কিং' নামে পরিচিত Poco তাদের নতুন সিরিজ POCO X8 Pro মডেল লঞ্চ করেছে। এই সিরিজে Poco X8 Pro এবং Poco X8 Pro 5G, এই দুটি মডেলই মূলত থাকছে। অবিশ্বাস্য ফিচার সহ বাজেট দামে ফোন দুটি বাজারে আসতে চলেছে।এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল, এটির বিশাল 9000mAh ব্যাটারি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
24GB RAM এবং ঝড়ের বেগে পারফরম্যান্স
Image Credit : Google

24GB RAM এবং ঝড়ের বেগে পারফরম্যান্স

স্মার্টফোনের ইতিহাসে এর আগে কোনও বড় সংস্থা এত শক্তিশালী কোনও ব্যাটারি দেয়নি। একবার চার্জ দিলে এই ফোনটি ৪-৫ দিন পর্যন্ত চলবে। এর জন্য Poco নতুন 'সিলিকন-কার্বন' ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করেছে। এছাড়াও ফোনটিতে 120W হাইপারচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এখনকার দিনে বেশি RAM-এর ফোন বেশ জনপ্রিয়। Poco এই ট্রেন্ডকে এক ধাপ এগিয়ে নিয়ে তাদের X8 Pro মডেলে 24GB LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ দিচ্ছে। তার ফলে, মাল্টি-টাস্কিং হোক বা গেমিং, সবেতেই এই ফোন হবে 'স্পিড কিং'। শোনা যাচ্ছে, এতে Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Gen 4 চিপসেট ব্যবহার করা হতে পারে।

Related Articles

Related image1
Oppo Smartphone: ২০০এমপি ক্যামেরা এবং ৭০০০এমএএইচ ব্যাটারি, ভারতে লঞ্চ হল অপো রেনো ১৫ সিরিজ
Related image2
Vivo V70 Smartphone: স্লিম ডিজাইন এবং 6500mAh ব্যাটারি! ভারতে চলে এল ভিভোর নতুন ফোন, ফিচার কী কী থাকছে?
34
6.73 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং AI ক্যামেরা
Image Credit : Google

6.73 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং AI ক্যামেরা

Poco X8 Pro-তে থাকছে 6.73 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে। ফোনটির 144Hz রিফ্রেশ রেট গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলবে। ফোনটিতে Sony সেন্সর সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 32MP সেলফি ক্যামেরা থাকতে পারে। AI Eraser 2.0 এবং AI Clarity Enhancer-এর মতো ফিচারগুলি আপনার ছবিকে করে তুলবে আরও আকর্ষণীয়।

44
সম্ভাব্য দাম এবং বিক্রির তারিখ
Image Credit : Google

সম্ভাব্য দাম এবং বিক্রির তারিখ

Poco X8 Pro সিরিজটি মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে:

1. 6GB + 128GB: ₹23,999

2. 6GB + 256GB: ₹25,999

3. 8GB + 256GB: ₹27,999

ফোনটি Space Black, Stellar White এবং Cosmos Blue রঙে কেনা যাবে। আগামী ২২ মার্চ থেকে Flipkart এবং Poco-র অনলাইন স্টোর থেকে ফোনটি কিনতে পারবেন। লঞ্চ অফার হিসেবে নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগও থাকছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
চমক ব্যাটারি ব্যাকআপ থেকে ডিসপ্লে-তে, দেখে নিন আর কী কী আছে Moto G37 Power ফোনে
Recommended image2
China River Cleaning Robot: নদী পরিষ্কার করছে রোবট! চমকপ্রদ AI প্রযুক্তি আনল চিন
Recommended image3
শীঘ্রই ভারতের বাজারে আসছে Xiaomi 17T, লঞ্চের আগেই ফাঁস হল সমস্ত ফিচার
Recommended image4
Motorola Smartphones: বাজার কাঁপাতে তৈরি মোটোরোলা, এসে গেল দুটি নতুন স্মার্টফোন! শক্তিশালী ব্যাটারি এবং দামেও কম
Recommended image5
Airtel Priority Postpaid Plan: চালু হল এয়ারটেল প্রায়োরিটি পোস্টপেড সার্ভিস, গ্রাহকরা পাবেন আরও উন্নতমানের নেটওয়ার্ক?
Related Stories
Recommended image1
Oppo Smartphone: ২০০এমপি ক্যামেরা এবং ৭০০০এমএএইচ ব্যাটারি, ভারতে লঞ্চ হল অপো রেনো ১৫ সিরিজ
Recommended image2
Vivo V70 Smartphone: স্লিম ডিজাইন এবং 6500mAh ব্যাটারি! ভারতে চলে এল ভিভোর নতুন ফোন, ফিচার কী কী থাকছে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved