MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Technology
  • Starlink Internet: ভারতে কবে থেকে শুরু হচ্ছে স্টারলিঙ্কের পরিষেবা? ১০০টি টার্মিনাল ব্যবহারের অনুমতি পেলেন ইলন মাস্ক

Starlink Internet: ভারতে কবে থেকে শুরু হচ্ছে স্টারলিঙ্কের পরিষেবা? ১০০টি টার্মিনাল ব্যবহারের অনুমতি পেলেন ইলন মাস্ক

Starlink Internet: ইলন মাস্কের স্টারলিঙ্ক ভারতে তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য ৯টি গেটওয়ে আর্থ স্টেশন স্থাপনের পরিকল্পনা করেছে। পরীক্ষামূলকভাবে আপাতত তারা ১০০টি টার্মিনাল চালানোর অনুমতি পেয়েছে।

1 Min read
Author : Subhankar Das
Published : Oct 25 2025, 02:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা
Image Credit : Google

স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিঙ্ক (Starlink) ভারতে তাদের পরিষেবা চালু করার জন্য সক্রিয়ভাবে কাজ শুরু করে দিয়েছে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য শীঘ্রই প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য কাজ চালিয়ে যাচ্ছে এই সংস্থাটি।

25
দেশের মোট ৯টি স্থানে গেটওয়ে আর্থ স্টেশন
Image Credit : Getty

দেশের মোট ৯টি স্থানে গেটওয়ে আর্থ স্টেশন

রিপোর্ট অনুযায়ী, স্টারলিঙ্ক ভারতে তাদের পরিষেবা চালুর জন্য মুম্বই, নয়ডা এবং লখনউ সহ ৯টি শহরে গেটওয়ে আর্থ স্টেশন স্থাপন করবে বলে জানিয়েছে। এই স্টেশনগুলি দেশের ইন্টারনেট সিস্টেমের সঙ্গে স্যাটেলাইট নেটওয়ার্ককে সংযুক্ত করবে।

Related Articles

Related image1
BSNL Diwali Offer: মাত্র ১ টাকায় এক মাস ফ্রি ইন্টারনেট এবং কলের সুবিধা? দীপাবলির বিশেষ অফার বিএসএনএল-এর
35
বিদেশী কর্মীদের উপর নিষেধাজ্ঞা
Image Credit : Gemini

বিদেশী কর্মীদের উপর নিষেধাজ্ঞা

স্টারলিঙ্ক তাদের গেটওয়ে স্টেশনগুলির কাজের জন্য বিদেশী বিশেষজ্ঞদের ভারতে আনতে চেয়েছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক পত্রপাট সেই অনুমতি খারিজ করে দিয়েছে। বিদেশী কর্মীদের নিরাপত্তা যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, শুধুমাত্র ভারতীয়দের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

45
পরীক্ষার জন্য ১০০টি টার্মিনাল
Image Credit : ANI

পরীক্ষার জন্য ১০০টি টার্মিনাল

পরীক্ষামূলকভাবে আপাতত তারা ১০০টি টার্মিনাল চালানোর অনুমতি পেয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপব্যবহার রোধ করতে কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। সফল পরীক্ষার পর, নিয়ন্ত্রকের তরফে অনুমোদন পেলে স্টারলিঙ্কের পরিষেবা বাণিজ্যিকভাবে চালু হবে।

55
নিরাপত্তা বিধি এবং ডেটা
Image Credit : Getty

নিরাপত্তা বিধি এবং ডেটা

স্টারলিঙ্ক ভারতে ৬০০জিবিপিএস ব্যান্ডউইথ ক্ষমতার জন্য আবেদন করেছে। পরীক্ষার সময় তৈরি হওয়া সমস্ত ডেটা ভারতের মধ্যেই সংরক্ষণ করতে হবে। সফল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, স্টারলিঙ্ক ভারতে কোনও বাণিজ্যিক পরিষেবা চালু করতে পারবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
Caller Identification: অ্যাপ ছাড়াই জানা যাবে কলারের পরিচয়,এবার ৩১ মার্চের পরে ফোনে থাকা অজানা ব্যক্তির নাম ফুটে উঠবে স্ক্রিনে
Recommended image2
YouTube Ads: ইউটিউবে বিজ্ঞাপন ছাড়াই কোন ভিডিও দেখতে হলে জেনে এই কয়েকটি ট্রিকস
Recommended image3
Google Pixel 10a: Pixel 9a-কেও টেক্কা দেবে এই নতুন মডেল! ক্যামেরা এবং ব্যাটারিতে কী কী বদল থাকছে?
Recommended image4
E-waste Recycling: আপনার পুরোনো ফোন বা ল্যাপটপ ফেলনা নয়, ভেতরে লুকিয়ে আছে গুপ্তধন!
Recommended image5
Dark Galaxy: তারা নেই, শুধুই ডার্ক ম্যাটার! মহাকাশে মিলল এক ভূতুড়ে গ্যালাক্সির খোঁজ
Related Stories
Recommended image1
BSNL Diwali Offer: মাত্র ১ টাকায় এক মাস ফ্রি ইন্টারনেট এবং কলের সুবিধা? দীপাবলির বিশেষ অফার বিএসএনএল-এর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved