MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • Technology
  • Top 5 Budget Smartphones: ১০,০০০ টাকারও কমে সেরা স্মার্টফোন? 50MP ক্যামেরা এবং পাওয়ারফুল ব্যাটারি

Top 5 Budget Smartphones: ১০,০০০ টাকারও কমে সেরা স্মার্টফোন? 50MP ক্যামেরা এবং পাওয়ারফুল ব্যাটারি

Top 5 Budget Smartphones: চিপের দাম বৃদ্ধি পাওয়ায় বেশিরভাগ কোম্পানিই স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু এখনও ১০,০০০ টাকার বাজেটে 50MP ক্যামেরা ও বড় ব্যাটারির মতো দারুণ ফিচার সহ বেশ কিছু সেরা ফোন পাওয়া যাচ্ছে। 

3 Min read
Author : Subhankar Das
Published : Jun 06 2026, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
দারুণ কিছু ফোন এখনও বাজারে রয়েছে
Image Credit : Asianet News

দারুণ কিছু ফোন এখনও বাজারে রয়েছে

বাজারে মোবাইলের দাম প্রতিদিন আকাশ ছুঁয়ে ফেলছে। এই সময়ে, কম বাজেটে বেশি ফিচার সহ সেরা ফোন খুঁজে বের করা বেশ কঠিন। তবে আপনার বাজেট কম থাকলেও অনলাইন ক্লাস, সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং বা সিনেমা দেখার জন্য দারুণ কিছু ফোন এখনও বাজারে রয়েছে। ১০,০০০ টাকার কমে পাওয়ারফুল পারফরম্যান্স, দুর্দান্ত ব্যাটারি লাইফ এবং ভালোমানের ক্যামেরা সহ সেরা কয়েকটি স্মার্টফোনের তালিকা দেখে নিন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
১. মোটোরোলা মোটো G05
Image Credit : Filkart

১. মোটোরোলা মোটো G05

বাজেট রেঞ্জে মোটোরোলা মোটো G05 একটি সুপার অপশন। এই ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির IPS ডিসপ্লে। যা ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে, স্ক্রোলিং হবে বেশ মসৃণ। ফোনের পিছনে রয়েছে ৫০এমপি প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা। মিডিয়াটেক হেলিও G81 আলট্রা প্রসেসর থাকায় দৈনন্দিন কাজ অনায়াসে করা যাবে। এর দাম ৭,২৯৯ টাকা।

Related Articles

Related image1
Motorola Smartphones: ভারতের শীর্ষ ৫টি স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় মোটোরোলা, দুটি মডেলে বিশেষ অফার?
Related image2
Motorola Smartphones: বাজার কাঁপাতে তৈরি মোটোরোলা, এসে গেল দুটি নতুন স্মার্টফোন! শক্তিশালী ব্যাটারি এবং দামেও কম
37
২. স্যামসাং গ্যালাক্সি F05
Image Credit : x- @AakashGourX

২. স্যামসাং গ্যালাক্সি F05

আপনি যদি ব্র্যান্ড ভ্যালুকে গুরুত্ব দেন, তবে স্যামসাং গ্যালাক্সি F05 একটি সেরা পছন্দ হতে পারে। এতে 6.74 ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে। ছবি ও ভিডিও কলের জন্য একটি ৫০এমপি প্রাইমারি ক্যামেরা এবং ৮এমপি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরে চলে এবং এটিতে ৫,০০০ mAh-এর বড় ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে সারাদিন নিশ্চিন্ত। হ্যান্ডসেটটির দাম হল ৬,৪৯৯ টাকা।

47
৩. রেডমি A5 4G
Image Credit : Flipkart Website

৩. রেডমি A5 4G

দৈনন্দিন কাজের জন্য একটি নির্ভরযোগ্য ফোন চাইলে রেডমি A5 4G দেখতে পারেন। এই ফোনটিতে ৬.৮ ইঞ্চির একটি বড় IPS ডিসপ্লে রয়েছে। যা বড় স্ক্রিন পছন্দ করা ব্যবহারকারীদের জন্য দারুণ। এটিতে ৩২ এমপি প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য ৮ এমপি ক্যামেরা দেওয়া হয়েছে। ইউনিসক T7250 প্রসেসরটি ভারী গেমিংয়ের জন্য না হলেও, চ্যাটিং বা ভিডিও স্ট্রিমিংয়ের মতো সাধারণ কাজ ভালোভাবে সামলাতে পারে। ফোনটির দাম ৭,৯৯৯ টাকা।

57
৪. ইনফিনিক্স স্মার্ট 8 HD
Image Credit : Infinix Website

৪. ইনফিনিক্স স্মার্ট 8 HD

বাজেট ফ্রেন্ডলি ফোনের কথা উঠলেই ইনফিনিক্সের নাম আসে। ইনফিনিক্স স্মার্ট 8 HD ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চির IPS ডিসপ্লে। এই দামে 90Hz রিফ্রেশ রেট একটি বড় আকর্ষণ, যা স্ক্রিনকে খুব মসৃণ রাখে। এতে ১৩ এমপি প্রাইমারি ক্যামেরা এবং ৮ এমপি সেলফি ক্যামেরা রয়েছে। ইউনিসক T606 প্রসেসরে চলা এই ফোনে 5,000mAh ব্যাটারি থাকায় বারবার চার্জ দেওয়ার চিন্তা করতে হবে না। এর দাম ৬,৬৯৯ টাকা।

67
৫. আইটেল জেনো 20 ম্যাক্স
Image Credit : our own

৫. আইটেল জেনো 20 ম্যাক্স

বেশি জাঁকজমক ছাড়া, কম দামে বেসিক ফিচারযুক্ত ফোন চাইলে আইটেল জেনো 20 ম্যাক্স দেখতে পারেন। এই ডিভাইসে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। পিছনে রয়েছে ১৩ এমপি প্রাইমারি ক্যামেরা-সহ ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সামনে ৫ এমপি সেলফি ক্যামেরা। ইউনিসক T7100 চিপসেটটি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং ভিডিও দেখার জন্য যথেষ্ট ভালো। এর দাম ৬,৯৯৯ টাকা।

77
আপনার জন্য কোন ফোনটি সেরা?
Image Credit : Getty

আপনার জন্য কোন ফোনটি সেরা?

আপনার কাছে যদি ক্যামেরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, তবে মোটোরোলা মোটো G05 বা স্যামসাং গ্যালাক্সি F05 সেরা বিকল্প, কারণ, এই বাজেটে ফোন দুটি ৫০এমপি ক্যামেরা অফার করছে। বড় স্ক্রিন চাইলে রেডমি A5 4G বেছে নিতে পারেন। আর মসৃণ স্ক্রোলিং অভিজ্ঞতার জন্য কম দামে 90Hz ডিসপ্লে-সহ ইনফিনিক্স স্মার্ট 8 HD একটি পারফেক্ট চয়েস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
১০ মিনিটে একটা রোবট! চিনে রোবটই বানাচ্ছে রোবট, আঁতুড়ঘর দেখে হতবাক বিশ্ব
Recommended image2
Xiaomi 18 Pro Max: লঞ্চের আগেই ফাঁস ফিচার ও স্পেসিফিকেশন! ভারতে আসছে Xiaomi 18 Pro সিরিজ
Recommended image3
Top 5 Smartphone Under 20000: পুজোয় গিফট দেওয়ার জন্য ২০,০০০ টাকার নিচে সেরা ৫ ফোন! রইল আকর্ষনীয় ফিচার
Recommended image4
iPhone 18 Pro Vs 18 Pro Max: কোনটা নেবেন? ভারতে এল আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স, জানুন দাম ও দুর্দান্ত অফার
Recommended image5
AI Governance: এআইয়ের গতি কমানো নয়, বরং এআই গভর্ন্যান্স নিয়ে ভাবার সময় এসেছে
Related Stories
Recommended image1
Motorola Smartphones: ভারতের শীর্ষ ৫টি স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় মোটোরোলা, দুটি মডেলে বিশেষ অফার?
Recommended image2
Motorola Smartphones: বাজার কাঁপাতে তৈরি মোটোরোলা, এসে গেল দুটি নতুন স্মার্টফোন! শক্তিশালী ব্যাটারি এবং দামেও কম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved