শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন শাওমি ১৭ এবং শাওমি ১৭ আলট্রা বিশ্ব বাজারে লঞ্চ করেছে। দুটি ফোনেই রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট, তবে শাওমি ১৭ আলট্রা মডেলটি তার ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরার জন্য বিশেষভাবে নজর কাড়ছে। 

শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ, শাওমি ১৭ এবং শাওমি ১৭ আলট্রা, গত শনিবার বিশ্ব বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে গেল। প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে জোরদার টক্কর দিতে হাজির হয়েছে এই দুটি মডেল। এদের মধ্যে শাওমি ১৭ আলট্রা মডেলে রয়েছে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা, যা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Xiaomi 17 Ultra: প্রিমিয়াম ক্যামেরা আর পাওয়ারফুল পারফরম্যান্স

দুটি ফোনেই পাওয়ারের জন্য রয়েছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট। কোম্পানির দাবি, এই প্রসেসর দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি এনার্জি বাঁচায়, ফলে গেমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য এটি একেবারে আদর্শ। এছাড়া, দুটি ফোনেই লেটেস্ট কানেক্টিভিটির জন্য থাকছে ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫.৪ সাপোর্ট।

ফটোগ্রাফির দিক থেকে শাওমি ১৭ আলট্রা সবার নজর কাড়ছে। এতে রয়েছে লাইকা-র (Leica) সাথে পার্টনারশিপে তৈরি করা ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে আছে ৫০ মেগাপিক্সেলের একটি ১-ইঞ্চি সেন্সর। এর সাথে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এই পেরিস্কোপ লেন্সের সাহায্যে অনেক দূরের ছবিও হাই-রেজোলিউশনে তোলা যাবে। সেলফির জন্যেও সামনে একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

শাওমি ১৭ আলট্রা-তে রয়েছে ৬.৯ ইঞ্চির একটি LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেসও বেশ ভালো। ফোনটিতে ৬,০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

শাওমি ১৭ ফোনের ফিচার্স

অন্যদিকে, শাওমি ১৭ মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চির একটি OLED ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৩৫০০ নিটস। এই ফোনেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার তিনটি ক্যামেরাই ৫০ মেগাপিক্সেলের। ব্যাটারির ক্ষেত্রে এই মডেলে রয়েছে ৬,৩৩০ mAh ব্যাটারি এবং ১০০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিংয়ের সুবিধা। দামের কথা বললে, শাওমি ১৭-র দাম শুরু হচ্ছে ৯৯৯ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১,০৭,৪৪৯ টাকা) থেকে। আর শাওমি ১৭ আলট্রা-র দাম রাখা হয়েছে ১,৪৯৯ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১,৬১,২৬৪ টাকা)।