রবীন্দ্রজয়ন্তী পালন করবে মোদক পরিবার, সকলকে আমন্ত্রণ জানাল মিঠাই

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। মিঠাই পরিবার, আরও একটু বেশি করে বললে বলা ভালো মোদক পরিবার আগামী ২৫ বৈশাখ গান ও কবিতায় স্মরণ করবে রবীন্দ্রথান ঠাকুরকে।

Share this Video


জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। মিঠাই পরিবার, আরও একটু বেশি করে বললে বলা ভালো মোদক পরিবার আগামী ২৫ বৈশাখ গান ও কবিতায় স্মরণ করবে রবীন্দ্রনাথ ঠাকুরকে। অর্থাৎ মিঠাই পালন করবে রবীন্দ্রজয়ন্তী। এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে আগামী ২৫ বৈশাখ বা ৯ মে, সোমবার। তবে এখান আর সিদ্ধার্থ মোদক বা সিড নয় এখন রিকি আপ মিঠাইয়ের খুনসুটিতে জমজমাট এই সিরিয়াল। তবে কী এবার রিকি দ্যা রকস্টার গিটার হাতে রবীন্দ্রসঙ্গীত গাইবে? তা অবশ্য খোলসা করেননি মিঠাই। শুধু ২৫ বৈশাখ বিশেষ পর্ব দেখার জন্য দর্শকদের আহ্বান জানিয়েছে। তাই নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। কারণ রিকি দ্যা রক স্টার রবীন্দ্র সঙ্গীত গাইলে সেটা কেমন হবে? প্রশ্ন রয়েছে দর্শকদের মনে। এমনিতেই সিদ্ধার্থ মোদকের সম্পূর্ণ বিপরীত চরিত্র রিকি। তবে মিঠাইয়ের প্রেম যে একই রয়েছে তা স্পষ্ট সিরিয়ালে। 

Related Video