পুলিশের উদ্যোগ, দল বেঁধে পিকনিকে গেলেন প্রবীণ-প্রবীণারা

থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি। পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছে। এমন অভিযোগ বারবার উঠেছে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে। তবে সেই পুলিশকেই অন্য মেজাজে পাওয়া গেল নিউ আলিপুর এলাকায়। স্থানীয় বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে পিকনিকের আয়োজন করেছিল নিউ আলিপুর থানা। 

Share this Video

থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি। পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছে। এমন অভিযোগ বারবার উঠেছে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে। তবে সেই পুলিশকেই অন্য মেজাজে পাওয়া গেল নিউ আলিপুর এলাকায়। স্থানীয় বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে পিকনিকের আয়োজন করেছিল নিউ আলিপুর থানা। সোমবার সকালে কলকাতা পুলিশের ১০টি বাসে করে নিউআলিপুরের প্রবীণ-প্রবীণারা রওনা দিলেন নেচার পার্কে। সেখানে চুটিয়ে মজা করলেন সকলে। পুলিশের এমন উদ্যোগকে দুহাত তুলে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছিল কলকাতা পুলিশের তরফে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video