
'সকালে জমা, বিকেলে খরচ!' বারুইপুরের পর এবার গাইঘাটায়!
Gaighata Case: বারুইপুরের পর এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় পুলিশের ‘এনকাউন্টার’-এ মৃত্যু হল একাদশ শ্রেণির ছাত্রীকে নির্যাতন ও খুনের মামলায় ধৃত মূল অভিযুক্ত প্রহ্লাদ দাসের। পুলিশ সূত্রে দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের রিভলভার ছিনিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পাল্টা গুলিতে গুরুতর জখম হওয়ার পর বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তার মৃত্যু হয়।