
২৪ ঘণ্টা পরেই বড় অ্যাকশন? ল্যান্সডাউনে মন্ত্রী অগ্নিমিত্রার 'ডেডলাইন'!
Agnimitra Paul News | ল্যান্সডাউন মার্কেটে (Lansdowne Market, Kolkata) ফুটপাত দখলের অভিযোগে আচমকা পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হকারদের ২৪ ঘণ্টার মধ্যে ফুটপাত খালি করার কড়া নির্দেশ, বেআইনি পার্কিং ও ত্রিপলের ছাউনি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে জবরদখল না সরালে পুলিশি পদক্ষেপে মালপত্র বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও।