BJP কর্মী সেজে অশান্তির চেষ্টা, নরমে গরমে সমঝে দিলেন বিজেপি নেতা

Share this Video

BJP Dumdum News | দুর্গা বিসর্জনকে কেন্দ্র করে অশান্তি মেটাতে উদ্যোগী হলেন বিজেপি যুবমোর্চার নেতা সৌমিক রাহা। বিসর্জন ঘিরে উত্তেজনা এবং অশ্রাব্য গালিগালাজের অভিযোগ ওঠার পর, অশান্তিতে জড়িত থাকার অভিযোগে এক যুবককে সরাসরি প্রশ্ন করেন তিনি। যারা নিজেদের স্বার্থ বা সুযোগ বুঝে দলে ভিড়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালায়, তারা কখনোই দলের প্রকৃত কর্মী হতে পারে না। এমন কথাই বললেন বিজেপি নেতা সৌমিক। এরা কেবলই নিজেদের ফায়দা লোটার জন্য সুযোগসন্ধানী রূপ ধারণ করে। পরিস্থিতি শান্ত করতে কীভাবে পদক্ষেপ করলেন সৌমিক রাহা? কী কথা হল তাঁর সঙ্গে ওই যুবকের? দেখুন এই ভিডিওতে বিসর্জন ঘিরে উত্তেজনা প্রশমনের সেই মুহূর্ত।

Related Video