
দিনহাটায় এ কেমন রাজনীতি! পাল্টা থানা ঘেরাও করে জবাব দিল বিজেপি
BJP Protest Dinhata: কোচবিহারের দিনহাটায় বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে ছড়ালো রাজনৈতিক উত্তেজনা। কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে আইসি-র কাছে ডেপুটেশন জমা দিলেন বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, ভেটাগুড়িতে বিজেপি নেতাদের কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখালো একদল আন্দোলনকারী।