বিজেপি জিতে যাবে বলে আশঙ্কা করে পুলিশকে অশ্লীল ভাষায় গালি বায়রনের, দেখুন ভিডিও

Share this Video

bayron biswas news: গভীর রাত্রে জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের ক্যামেরা দফায় দফায় বন্ধের অভিযোগ। খবর পেয়ে ভোররাতে ছুটে গেলেন সাগরদিঘী বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস। এদিন গিয়ে তিনি সিসিটিভি এবং বাইরের যে ক্যামেরা তা বন্ধ করা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। বায়রন বিশ্বাসের দাবি, গভীর রাত্রে দীর্ঘক্ষণ ধরে লাইট বন্ধ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের বলার পরও কোন সমাধান না হওয়ায় উদ্বিগ্ন হয়ে ছুটে আছেন বিধায়ক। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হারানোর জন্যই এক ধরনের চক্রান্ত করা হচ্ছে বলেই অভিযোগ করেন বায়রন। স্ট্রং রুমের দায়িত্বরত অফিসারদের ভূমিকা নিয়েও ফের একবার তীব্র ক্ষোভ প্রকাশ করেন বায়রন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video