কোথায় ইন্দ্রনীল? বাগানবাড়ি ঘিরে তেড়েফুঁড়ে তল্লশি ইডি'র

Share this Video

ED Raid Indranil Sen House | চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের হুগলির সিঙ্গুরের বাগানবাড়িতে ED হানাকে ঘিরে চাঞ্চল্য। সিঙ্গুরের ‘মোহর’ বাগানবাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় সূত্রের দাবি, প্রায় আট থেকে দশ বছর আগে সিঙ্গুরের ওই এলাকায় ফাঁকা জমি কিনে বাগানবাড়িটি তৈরি করেছিলেন ইন্দ্রনীল সেন। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে তাঁর গাড়ির কনভয় এবং বাইরের লোকজনের যাতায়াত দেখা যেত বলেও দাবি স্থানীয়দের। তবে ঠিক কী কারণে ED আধিকারিকরা ওই বাগানবাড়িতে গিয়েছেন, সেখানে কী ধরনের তল্লাশি চলছে বা কোন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। ED-এর তরফেও এই অভিযান নিয়ে এই মুহূর্তে বিস্তারিত বক্তব্য জানা যায়নি।

Related Video