
খালি হয়রানি করছিল! খাদ্যমন্ত্রীর এক ধমকেই সব সোজা
Food Minister West Bengal | খাদ্যদপ্তরে সাধারণ মানুষের হয়রানি দেখে ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বনগাঁ বিডিও অফিস সংলগ্ন খাদ্যদপ্তরের সামনে দীর্ঘ লাইন ও সাধারণ মানুষের চরম ভোগান্তির কথা শুনে আধিকারিকদের রীতিমতো ধমক দেন তিনি।রেশন কার্ড সংশোধন থেকে শুরু করে বিভিন্ন সরকারি কাজের জন্য মানুষকে মাসের পর মাস ঘুরতে হচ্ছে, অথচ কোনো সুরাহা হচ্ছে না। সাধারণ মানুষের অভিযোগ, কর্মীরা বেলা ১১টার আগে অফিসে আসেন না, দুপুর ২টো বাজলেই কাজ বন্ধ করে দেন এবং সামান্য কারণেই লিংকের অজুহাত দেখান। এক মহিলার রেশন কার্ড ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ শুনে খাদ্যমন্ত্রী সার্কেল ইনস্পেক্টরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "কোথায় পাঠিয়ে দেব, নিজেও টের পাবেন না।" সরকারি অফিসে এমন গাফিলতি কিছুতেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানান তিনি।ভিডিওতে দেখুন ঠিক কী ঘটেছিল বনগাঁ খাদ্যদপ্তরে এবং আধিকারিকদের বিরুদ্ধে ঠিক কী কড়া পদক্ষেপের বার্তা দিলেন মন্ত্রী।