
গঙ্গার ভয়াল রূপ! মুহূর্তে গিলে খেল প্রাচীন শিব মন্দির!
Malda River Erosion | মালদার রতুয়ায় গঙ্গার ভয়াবহ ভাঙনে চোখের পলকে তলিয়ে গেল প্রায় দেড়শো বছরের প্রাচীন এক শিব মন্দির। রবিবার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা পঞ্চায়েতের মুলিরামটোলা এলাকায় এই ঘটনা ঘটে।মহানন্দটোলার জিতুটোলা ও মুলিরামটোলা সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বেশ কিছুদিন ধরেই গঙ্গার আগ্রাসী রূপ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বহু বিঘে চাষের জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা বালির বস্তা ফেলে শেষ মুহূর্ত পর্যন্ত মন্দিরটি রক্ষার চেষ্টা করেছিলেন, কিন্তু তীব্র জলোচ্ছ্বাসের সামনে সেই প্রতিরোধ টেকেনি।চোখের সামনে নিজেদের ভক্তি ও ঐতিহ্যের প্রতীক হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রা। নদীপাড়ে দাঁড়িয়ে অসহায় মানুষের হাহাকার আর 'জয় ভোলেনাথ' ধ্বনিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ভাঙনের তীব্রতা বাড়তে থাকায় এখন গোটা এলাকা জুড়ে ঘরবাড়ি হারানোর চরম আতঙ্ক তৈরি হয়েছে।