
গোবরডাঙায় এমন হবে ভাবতেই পারেননি তরুণী! ভিডিও ভাইরাল হতেই শ্রীঘরে 'গোবিন্দ'
Gobardanga Viral News: গোবরডাঙ্গায় প্রকাশ্য রাস্তায় এক মেকআপ শিল্পীকে কারন ছাড়াই অপমান করার অভিযোগে গ্রেফতার এক সরকারি কর্মী। হাওড়া লেবার কমিশনার দফতরের ইনস্পেক্টর অনুপ বিশ্বাসকে অভিযোগের মাত্র ৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার করল গোবরডাঙ্গা থানার পুলিশ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র নিন্দার ঝড় উঠেছে।